Archive . News

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর প্রয়াণে আমরা শোকাহত

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর প্রয়াণে আমরা শোকাহত। সোমবার ১৫ নভেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শন-এ সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন […]

রুবি ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত

বরেণ্য চিত্রশিল্পী আমিনুল ইসলামের সহধর্মিণী, বেঙ্গল ফাউন্ডেশনের সুহৃদ রুবি ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি গত ১ নভেম্বর ২০২১ মৃত্যুবরণ করেন।

চিত্রকর তাহেরা চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত

চিত্রকর তাহেরা চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত। তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন ছিলেন। সেতার বাজানোর পাশাপাশি চিত্রকলায় খুঁজে পেয়েছিলেন যাপিত জীবনের বোধ, আবেগ আর প্রশ্নের সন্ধান। সমাজব্যবস্থার রক্তচক্ষু, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবর্তনের প্রবণতা, সাংসারিক-অর্থনৈতিক হিসাব-নিকাশের নানা টানাপড়েন সত্ত্বেও তাহেরা চৌধুরী চিত্রচর্চায় আগ্রহ স্থির করেছিলেন। জীবনসঙ্গী কাইয়ুম চৌধুরীকে […]

কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত স্মরণানুষ্ঠান

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। আবুল হাসনাত তাঁর নানাবিধ কাজের মধ্য দিয়ে বাঙালির মনোগঠনের পরিচ্ছন্ন ভাবধারা, স্বরূপের অনুসন্ধান ও বহুত্ববাদী সংস্কৃতির ভাবনাচিন্তায় যে-মাত্রা সঞ্চার করেছিলেন তা এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে প্রসারিত […]

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক এর প্রয়াণে আমরা শোকাহত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হক এর মৃত্যুতে আমরা শোকাহত। ড. ইনামুল হকের জন্ম ১৯৪৩ সালের ২৯ মে। ১৯৬৮ সালে বুয়েট ক্যাম্পাসের ‘নাগরিক নাট্যসম্প্রদায়’ এর প্রতিষ্ঠিতা সদস্য ছিলেন ড. ইনামুল হক। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ‘নাগরিক নাট্যাঙ্গন’ এবং ২০০০ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন ইন্সটিটিউট অব ড্রামা’ প্রতিষ্ঠা করে এর অধ্যক্ষ […]

We mourn the passing of Subhankar Banerjee

We deeply mourn the passing of tabla virtuoso Pandit Subhankar Banerjee. The musical prodigy, born to singer-composer Kajalrekha, started training under Pt Manik Das of Benares gharana at a tender age. Later he learned music from Pt Swapan Shiva of Farrukabad gharana, and trained under him for 25 years. His versatile accompaniment, masterful improvisation, and […]

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে আমরা শোকাহত

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর সংগীতচর্চা শুরু হয় ষাটের দশক থেকে। ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে এবং উনসত্তরের গণ–অভ্যুথান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের সামরিক শাসনবিরোধী গণ–আন্দোলনে গান গেয়ে তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ ছয় দশকের শিল্পীজীবনে ফকির আলমগীরের গাওয়া ‘সান্তাহার জংশনে দেখা’, ‘বনমালী তুমি’ […]

আবুল হাসনাতের ৭৬তম জন্মবার্ষিকীতে স্মরণ করি শ্রদ্ধায়

আজ বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক এবং সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলমে’র প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল হাসনাতের ৭৭তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর কবিনাম মাহমুদ আল জামান। কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন আবুল হাসনাত। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও […]

গল্পের গল্প- অডিও স্টোরিটেলিং

‘গল্পের গল্প’ শিরোনামের আয়োজনে বইয়ের অভিজ্ঞতাকে নতুন করে তুলে ধরছি গল্পকথন বা স্টোরিটেলিং-এর মধ্য দিয়ে। এই আয়োজনে প্রিয় ব্যক্তিরা পড়ে শোনাবেন তাঁদের পছন্দের কোনো গল্প। ১৫ জুলাই থেকে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে অডিও স্টোরিটেলিং। ‘গল্পের গল্প’-এর প্রথম আসরে ম্যারিনা নাসরিনের লেখা ছোটগল্প পড়ে শোনাবেন নাট্য পরিচালক ও সঞ্চালক কৌশিক শংকর দাশ। […]

1 2 3 4 5 6 39

Enter your keyword