চিত্রকর তাহেরা চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত

চিত্রকর তাহেরা চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত।
তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন ছিলেন। সেতার বাজানোর পাশাপাশি চিত্রকলায় খুঁজে পেয়েছিলেন যাপিত জীবনের বোধ, আবেগ আর প্রশ্নের সন্ধান। সমাজব্যবস্থার রক্তচক্ষু, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবর্তনের প্রবণতা, সাংসারিক-অর্থনৈতিক হিসাব-নিকাশের নানা টানাপড়েন সত্ত্বেও তাহেরা চৌধুরী চিত্রচর্চায় আগ্রহ স্থির করেছিলেন। জীবনসঙ্গী কাইয়ুম চৌধুরীকে চিত্রসৃষ্টিতে অবিরত উৎসাহ জোগাতেন, তবে নিজের চিত্রকর্ম নিয়ে খুব একটা সরব ছিলেন না। তিনি দেশে ও দেশের বাইরে বেশকিছু চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন। ২০১৫ সালের জুনে বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের আয়োজনে তাহেরা খানমের ‘বেলা অবেলার রঙরাগিণী’ শীর্ষক একক প্রদর্শনী দেখানো হয়।
রোববার ৩১ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

Enter your keyword