নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক এর প্রয়াণে আমরা শোকাহত
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হক এর মৃত্যুতে আমরা শোকাহত।
ড. ইনামুল হকের জন্ম ১৯৪৩ সালের ২৯ মে। ১৯৬৮ সালে বুয়েট ক্যাম্পাসের ‘নাগরিক নাট্যসম্প্রদায়’ এর প্রতিষ্ঠিতা সদস্য ছিলেন ড. ইনামুল হক। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ‘নাগরিক নাট্যাঙ্গন’ এবং ২০০০ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন ইন্সটিটিউট অব ড্রামা’ প্রতিষ্ঠা করে এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক মোস্তফা মনোয়ার পরিচালিত ‘মুখরা রমণী বশীকরণ’।
তাঁর প্রথম লেখা নাটকের নাম ‘অনেকদিনের একদিন’। দেশ স্বাধীনের পর বিটিভির প্রথম নাটক ‘বাংলা আমার’ এবং একুশের প্রথম নাটক ‘মালা একশত মালঞ্চের’র তারই লেখা ছিল। টেলিভিশনের জন্য প্রায় ৬০টি নাটক লিখেছিলেন ড. ইনামুল হক। তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর। এছাড়া তিনি মঞ্চের জন্য ও নাটক লিখেছিলেন।