Archive . Events
Two talks by Abul Monsur
সৈয়দ মনজুরুল ইসলাম স্মারক বক্তৃতা দুই মহাযুদ্ধের অভিঘাত ও আধুনিকতার বিবর্তন : দৃশ্যকলার পরিসরে যুগান্তরের হাওয়া বিষয়ে অধ্যাপক আবুল মনসুরের দুই পর্বে শিল্পবিষয়ক বক্তৃতা আয়োজিত হবে বেঙ্গল শিল্পালয়ে ২৪ ও ৩১ জানুয়ারি ২০২৬। অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি। স্মারক বক্তৃতা পর্ব-১ বক্তৃতার বিষয় – বাস্তবিকতার নববিন্যাস : দৃষ্টরূপ বনাম বোধ ও উপলব্ধির বিবিধ বিস্তার […]
প্রাণে আনো গান – সাংস্কৃতিক উৎসব
বেঙ্গল ফাউন্ডেশন আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর ‘প্রাণে আনো গান’ শীর্ষক চার দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। ঢাকা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ-উৎসবে আমরা বাংলাদেশের বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সংগীত, কারুশিল্প ও চিত্রকলায় সংস্কৃতির এবং সমকালীন জীবনধারার নানা কৌণিক দিক প্রতিফলিত করতে প্রয়াসী। বাংলাদেশের সংস্কৃতিচর্চা এবং সাধনাকে গতিময় ও বহুমাত্রিক করার লক্ষ্যে আমাদের চর্চা ও […]
কাজী নজরুল ইসলামের রাগপ্রধান ও টপ্পা গান নিয়ে কর্মশালা
আগামী ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে কাজী নজরুল ইসলামের রাগপ্রধান ও টপ্পা গান নিয়ে কর্মশালা। এ আয়োজনে প্রধান আলোচক সংগীতশিল্পী সুমন চৌধুরী। আগ্রহী সবাইকে আমন্ত্রণ। প্রধান আলোচক: সুমন চৌধুরী গায়নশৈলী পরিবেশন : সুপর্না বণিক এবং জোসেফ শিকদার শুক্রবার ১২ ডিসেম্বর সন্ধ্যা ৫.৩০ মি. বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩ বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, […]
বার্ষিক শাস্ত্রীয়সংগীত আয়োজন – সুনাদ
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের বার্ষিক শাস্ত্রীয়সংগীত আয়োজন ‘সুনাদ’ অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫.৩০টায় বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ সুচি। তাঁকে তবলায় সহযোগিতা করবেন আপন বিশ্বাস। টিংকু শীল ও অভিজিৎ কুন্ডু-পরিবেশিত দ্বৈত ধ্রুপদ গায়নের সঙ্গে পাখাওয়াজে থাকবেন কুমার প্রতিবিম্ব। সেতারে সোহিনী মজুমদার ও মোহম্মদ কাওসার, এসরাজে শুক্লা হালদার এবং সারেঙ্গিতে শৌণক […]
‘আনিস চৌধুরী: হয়ে ওঠার লেখাজোখা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা
বেঙ্গল পাবলিকেশনস প্রকাশিত ‘আনিস চৌধুরী: হয়ে ওঠার লেখাজোখা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার, বিকেল ৪টায় বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করবেন অনুবাদক ও প্রাবন্ধিক আলম খোরশেদ এবং কবি পিয়াস মজিদ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হাসনাত আবদুল হাই। অনুষ্ঠানে আপনাকে সবান্ধব আমন্ত্রণ। শনিবার, বিকেল ৪টা […]
হেমন্ত বৈঠক
হেমন্তে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়মিত বৈঠক আয়োজিত হবে আগামী শনিবার ১ নভেম্বর সন্ধ্যা ৬টায়। প্রথমে সরোদ পরিবেশন করবেন ভুবন রায়। তাঁর সঙ্গে তবলায় থাকবেন প্রাণেশ বসাক। এরপর খেয়াল শোনাবেন জ্যোতির্ময় সাহা আদিত্য। তাঁকে তবলায় সহযোগিতা করবেন কুমার প্রতিবিম্ব। হারমনোনিয়ামে থাকবেন অপূর্ব কর্মকার। তৃতীয় পরিবেশনা এসরাজ ও সারেঙ্গি যৌথ বাদন। সৌমিত রায় (এসরাজ) এবং নিলয় […]
বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা
আগামী ৩১ অক্টোবর, শুক্রবার বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে ফয়জুল লতিফ চৌধুরীর প্রশ্নোত্তর কেন্দ্র (বেঙ্গল পাবলিকেশন্স ২০২৫) বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। অনুষ্ঠানে আপনাকে সবান্ধব আমন্ত্রণ। আলোচক আন্দালিব রাশদী, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক সলিমুল্লাহ খান, চিন্তাবিদ ও লেখক শুক্রবার, বিকেল ৫টা ৩১ অক্টোবর ২০২৫ বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা […]
বদরুদ্দীন উমর স্মরণানুষ্ঠান
বিশিষ্ট চিন্তক, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বদরুদ্দীন উমরের (১৯৩১-২০২৫) স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে এক স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট অর্থনীতিবিদ এম সাইদুজ্জামান, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ, গবেষক মেঘনা গুহঠাকুরতা, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের এবং অধ্যাপক বদরুদ্দীন উমরের […]
সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণসভা
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (১৯৫১ – ২০২৫) ছিলেন শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, সাহিত্য-সমালোচক, শিল্প-আলোচক, অনুবাদক। তিনি কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বেঙ্গল ফাউন্ডেশন ট্রাস্টের সহ-সভাপতি ছিলেন। এদেশে শিক্ষার বিস্তার এবং গণতান্ত্রিক-মানবিক ধারার বিকাশে তাঁর ভূমিকা অনন্য। তাঁর কর্ম ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। আজীবন শিক্ষকতায় নিমগ্ন সজ্জন, মিষ্টভাষী, পরোপকারী সবার প্রিয় […]