সাহিত্যে কালি ও কলমের টান
সাহিত্যে কালি ও কলমের টান – সাহিত্যের সঙ্গে চিত্রকলার সংযোগ
সিটি ব্যাংক নিবেদিত কলি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫-এর আয়োজনের অংশ হিসেবে আগামী শনিবার, ১৬ মে ২০২৬ আয়োজন করা হয়েছে ‘সাহিত্যে কালি ও কলমের টান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
এই আয়োজনের মূল উদ্দেশ্য সাহিত্যের সঙ্গে চিত্রকলার নিবিড় সংযোগের অনুসন্ধান। কবি-সাহিত্যিকরা তাঁদের লেখায় যে ছবি আঁকেন, শিল্পীরা তা মূর্ত করে তোলেন রং ও রেখার টানে। মধ্যযুগের পুঁথিচিত্র থেকে শুরু করে আধুনিক কবিতা, গল্প ও উপন্যাস – সর্বত্রই কলম ও তুলির মেলবন্ধন সাহিত্যকে দিয়েছে অনন্য মাত্রা। এই দুইয়ের সম্মিলনেই পূর্ণতা পায় মানবসভ্যতার নন্দনতত্ত্ব।
‘সাহিত্যে কালি ও কলমের টান’ শীর্ষক আলোচনায় নন্দনতত্ত্বের এই দুই ধারার যোগসূত্র উন্মোচনের প্রয়াস থাকবে।
আলোচক
রাফিকুন নবী
সাজ্জাদ শরিফ
রাফি হক
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সব্যসাচী হাজরা
বিকেল ৫টা
শনিবার, ১৬ মে ২০২৬
বেঙ্গল শিল্পালয়, লেভেল ১
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা