প্রাণে আনো গান – সাংস্কৃতিক উৎসব
বেঙ্গল ফাউন্ডেশন আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর ‘প্রাণে আনো গান’ শীর্ষক চার দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। ঢাকা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ-উৎসবে আমরা বাংলাদেশের বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সংগীত, কারুশিল্প ও চিত্রকলায় সংস্কৃতির এবং সমকালীন জীবনধারার নানা কৌণিক দিক প্রতিফলিত করতে প্রয়াসী। বাংলাদেশের সংস্কৃতিচর্চা এবং সাধনাকে গতিময় ও বহুমাত্রিক করার লক্ষ্যে আমাদের চর্চা ও প্রয়াসের অব্যাহত ধারার অংশ এই আয়োজন।
‘প্রাণে আনো গান’-এ আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।
বেঙ্গল ফাউন্ডেশন
বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা
২৪ – ২৭ ডিসেম্বর ২০২৫
সংগীতায়োজন প্রতিদিন সন্ধ্যা ৫.৪৫ মি.
লেভেল ৪, বেঙ্গল শিল্পালয়
প্রথমদিন, বুধবার ২৪ ডিসেম্বর
দেশের গান ও দেশের কবিতা
মোস্তাফিজুর রহমান তূর্য, মানসী সাধু ও
মাইনুর রহমান খান, আবৃত্তি মহিউদ্দিন শামীম
নজরুলের ভক্তিগীতি
বিটু কুমার শীল
লোকগান
কিরণ চন্দ্র রায়
দ্বিতীয়দিন, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর
বাংলা ঠুমরি
সুপ্রিয়া দাস
কবি জসীম উদ্দীনের ‘নক্সীকাঁথার মাঠ’
পাঠ ভাস্বর বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশের ছায়াছবির গান
চম্পা বণিক
লোকগান
লাবিক কামাল গৌরব/এলকেজি কোয়ার্টেট
তৃতীয়দিন, শুক্রবার ২৬ ডিসেম্বর
তিন কবির গান
আজিজুর রহমান তুহিন
নজরুলের আধুনিক গান
সুস্মিতা দেবনাথ শুচি
পাঠ
রায়হানুল আমিন কল্লোল
সরোদ বাদন
ইলহাম ফুলঝুরি খান ও ইসরা ফুলঝুরি খান
চতুর্থদিন, শনিবার ২৭ ডিসেম্বর
রবীন্দ্রনাথের ভাঙ্গা গান
মহুয়া মঞ্জরী সুনন্দা
জীবনমুখী গান
ফারজানা ওয়াহিদ সায়ান
ভাবসংগীত
টুনটুন বাউল
কারুকথা
নির্বাচিত গ্রামীণ হস্তশিল্প ও কারুপণ্যের মেলা
২৩-২৭ ডিসেম্বর ২০২৫
প্রতিদিন দুপুর ১২টা থেকে নিচতলায়
সুবীর চৌধুরী চত্বর, বেঙ্গল শিল্পালয়
অন্যস্বর
দলীয় শিল্পকর্ম প্রদর্শনী
নারীর জীবনোপলব্ধি, ইতিহাস ও চর্চার গতিপথ অন্বেষণে ৩৫ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী। শিল্পকর্মগুলো বেঙ্গল ফাউন্ডেশন ও আবুল খায়েরের সংগ্রহ থেকে আহরিত।
২৪ ডিসেম্বর ২০২৫ – ১৭ জানুয়ারি ২০২৬ প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা, রোববার বাদে
কামরুল হাসান প্রদর্শনশালা, লেভেল ১, বেঙ্গল শিল্পালয়
আকাশ-কুসুম
শিশু-কিশোর কারু কর্মশালা
২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, সকাল ১১টা
লেভেল ৪, বেঙ্গল শিল্পালয়
* সময়সূচি পরিবর্তনযোগ্য
Bengal Foundation is pleased to present ‘Prane Ano Gaan’, a 4-day arts festival supported by Dhaka Bank plc. The festival features Bangla songs and poetry recital, art exhibition, crafts fair and children’s workshop.
Prane Ano Gaan
24 to 27 December 2025
Wednesday through to Saturday
Music every day from 5.45 PM at Level 4
Karukatha – local crafts fair
23 – 27 December 2025
Every day 12 PM onward at Subir Choudhury Chattor, Ground floor
The Other Voice – a selection of works by women-artists from the Bengal Foundation and Abul Khair Collections
24 December 2025 – 17 January 2026
4-8 PM every day except Sunday
Quamrul Hassan Exhibition Hall, Level 1
Akash-kusum – children’s crafts workshop
11 AM on 27 December 2025 at Level 4
Bengal Shilpalay, House 42, Road 16 (old 27), Dhanmondi, Dhaka
*Schedule is subject to change