বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’ শীর্ষক গানের আসর

ঢাকা: ৬ জানুয়ারি ২০১৬
সুপ্রাচীন কাল থেকে এই উপমহাদেশে ধ্রুপদীসংগীত সাধনার এক সফল ধারা রচিত হয়েছে, বাদন যন্ত্রের সুর ও তালের মধুর মায়াজাল মানুষের চিত্তকে উদ্বেলিত ও প্রসারিত করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বাণী ও সুরের এক মহাসম্মিলন। তাঁর গান কোমল ও মধুর, গাম্ভীর্য আছে, উদারতা আছে, ছন্দের গাণিতিক কাঠিন্য আছে, কিন্তু সবই মাধুর্যে মোড়ানো। প্রকাশরীতির এমন স্বকীয়তা সংগীত মনস্ক শ্রোতার হৃদয়ের বোধকে জাগ্রত করে।
আজ ৬ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬ টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হল নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। এবারের অনুষ্ঠানে প্রথমে এসরাজে রাগসংগীত পরিবেশন করেন শিল্পী অশোক কুমার সরকার এবং শেষে রবীন্দ্রনাথের গান শোনান শিল্পী লাইসা আহমদ লিসা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।

স্থান: বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭(পুরাতন), শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা ১২০৯
অনুষ্ঠানে শিল্পীদ্বয়ের পরিবেশিত গানের তালিকা:
অশোক কুমার সরকার- শিল্পী এসরাজে রাগ পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন। সঙ্গে তবলায় ছিলেন ইফতেখার আলম প্রধান।
লাইসা আহমদ লিসা- প্রথম যুগের উদয়দিগঙ্গনে, না গো এই-যে ধুলা আমার না এ, আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে, যদি প্রেম দিলে না প্রাণে, নাইবা ডাকো রইব তোমার দ্বারে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, আমারে করো তোমার বীণা, নিদ্রাহারা রাতের এ গান, চিনিলে না আমারে কি, কাল রাতের বেলা গান এল মোর মনে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রোদন-ভরা এ বসন্ত, কিছুই তো হল না।
শিল্পীর সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর, কী-বোর্ডে বিনোদ রায়, এসরাজে অসিত বিশ্বাস এবং মন্দিরায় নাজমুল আলম ঝরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
………………………………………………………………………………………………………………………………….
শ্রদ্ধেয় সম্পাদক/বার্তা সম্পাদক/ চিফ রিপোর্টার

জনাব,
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রচার মাধ্যম দ্বারা যতেœর সঙ্গে প্রচারের বিনীত অনুরোধ জানাই।
ধন্যবাদ জানিয়ে,

জাহিদুল হক
ঊর্ধ্বতন ব্যবস্থাপক, সংগীত বিভাগ

Press image:

Leave a Reply

Enter your keyword