বেঙ্গল পাবলিকেশন্সের ই-বই প্রকাশনা অনুষ্ঠান
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা: ২২ জানুয়ারি ২০১৬
www.bengaleboi.com
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে বেঙ্গল পাবলিকেশন্সের ই-বই প্রকাশনা অনুষ্ঠান।
বাংলাভাষা এখন আর কোনো বিশেষ গণ্ডিতে আবদ্ধ নেই। ভুবনময় ছড়িয়ে আছে বাঙালি। পৃথিবীর নানা অঞ্চলে অবস্থানরত বাঙালি সাহিত্যানুরাগীর সংখ্যাও কম নয়।
একবিংশ শতাব্দীতে তথ্যপ্রযুক্তি যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তাতে ইলেকট্রনিক মাধ্যমে বই পাঠ হয়ে উঠেছে সাচ্ছন্দ্যময়। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেঙ্গল ফাউন্ডেশনও বাংলা সাহিত্যকে বাঙালির নিকট সহজে ও সুলভে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে ই-বই প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্য দিয়ে যে-কোনো আগ্রহী পাঠক চিরায়ত ও সমকালীন বাংলা সাহিত্য খুব সহজেই পাঠ করতে পারবেন। বেঙ্গল পাবলিকেশন্সের ই-বই প্রকল্পে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড।
আজ শুক্রবার ২২ জানুয়ারি বিকেল ৫:৩০ মিনিটে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে বেঙ্গল ই-বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই শিল্পী কালিদাস কর্মকার তাঁর রূপকল্পনায় বেঙ্গল পাবলিকেশন্সের প্রতীক/ লেগো রঙ এর আঁচরে ক্যানভাসে বিনস্ত করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বেঙ্গল পাবলিকেশন্সের নির্বাহী পরিচালক বলেন তথ্যপ্রযুক্তির এই স্বর্ণ যুগে বাংলা সাহিত্য বিশ্বে ছড়িয়ে পড়–ক, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মানুষ বাংলা সাহিত্যের সকল ঐতিহ্য ও অর্জন সহজেই পাঠ করুক, যে কোন আগ্রহী পাঠক বাংলা সাহিত্যের চিরায়ত ও সমকালীন সাহিত্য সম্পর্কে সাম্যক ধারনা অর্জন করুক। মানবিক হওয়ার সাধনায় সাহিত্য চর্চার কোন বিকল্প নেই আর এই প্রয়াসেই বেঙ্গল পাবলিকেশন্সের এই উদ্যোগ।
তরুণ কথাসাহিত্যিক মুনিজে মনজুর বলেন এই ই-বই এর সুবাদে সাড়া পৃথিবীর মানুষ ঘরে বসে বই পড়ার সুযোগ পাবে।
বক্তব্য রাখেন লেখক আনিসুল হক তিনি ব্যক্ত করেন যে, জগতটা দ্রুত পাল্টে যাচ্ছে, আগামী দশ বছর পর হয়ত গাছ কেটে নিউজপ্রিন্ট রোল তৈরী করে কাগজ ছাপিয়ে পত্রিকা ছাপানোর দরকার হবে না। বেশীরভাগ লাইব্রেরীতে অপ্রচলিত বই পাওয়া দুস্কর, ই-বইয়ের মাধ্যমে সেটা সম্ভব হবে, সবধরনের অনেক বই সহজ পাপ্য হবে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, বেঙ্গল ফাউন্ডেশন শিল্পচর্চার নানাবিধ কাজের পাশাপাশি বেঙ্গল পাবলিকেনন্শস থেকে বই প্রকাশ সহ নিয়মিত সাতটা প্রত্রিকা প্রকাশ করছে। ই-বই বাংলাদেশসহ পৃথিবীর সব বাংলা ভাষাভাষির কাছে পৌঁছানোর জন্য এবং এর মাধ্যমে বাংলা ভাষাটা বেশী পরিচিত হবে, লোকের কাছে বোধগম্য হবে, এ ভাবনা থেকে ই-বুক এর কাজ আরম্ভ করা।
বেঙ্গল পাবলিকেন্শসের ই-বুকের শ্লেগান ‘বই পেরোল বইয়ের বাধন’ কোড করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন, এমপি বলেন
বই বাংলাদেশের সীমানাও পেরোল। অর্থাৎ বইয়ের বাধন থেকে বেড়িয়ে ইন্টারনেটে ঢুকে গেল বা অনলাইনে চলে গেল। ত্রিশ কোটি বাঙালী ই-বইয়ের মাধ্যমে বাংলা সাহিত্যে সহ নানা বিষয়ে উপকৃত হবে। মন্ত্রী মহোদয় বেঙ্গল পাবলিকেন্শসের ই-বুকের আনুষ্ঠানিক উন্মোচন করেন।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অসুস্থতার কারনে আসতে পারেননি তবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
সবশেষে তরুণ গায়কদের দল জলের গানের পরিবেশনা।
………………………………………………………………………………………………………………….
শ্রদ্ধেয় সম্পাদক/বার্তা সম্পাদক/ চিফ রিপোর্টার
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রচার মাধ্যমে যত্নের সঙ্গে প্রচারের বিনীত অনুরোধ জানাই।
ধন্যবাদান্তে,
আবুল হাসনাত
নির্বাহী পরিচালক, বেঙ্গল পাবলিকেশন্স ও সম্পাদক কালি ও কলম








