Shurdhunir Kinaray

ওয়াহিদুল হক: রামকানাই দাস দেশের মস্ত গায়ক। মস্ত গায়ক বললে লোকে কিছু বোঝে না। দেশের প্রধান সংগীত-প্রতিষ্ঠান ছায়ানট। তার অগ্রসর শ্রেণীতে একবার প্রশ্ন করেছিলাম, আমাদের সংগীত-ইতিহাসের শ্রেষ্ঠ গায়ক কে? কেউ বলেছিল মেহেদী হাসান, কেউ আব্দুল আলীম। কেউ তানসেনের নাম নেয়নি। আবদুল করিম খাঁ, ফৈয়াজ খাঁ, বড়ে গুলাম আলী নামের কোনো লোককে তারা গায়ক বলে জানে না।
তিন শত বৎসর ধরে এই উপমহাদেশের উত্তরার্ধের প্রধান শিল্পিত সংগীতশৈলী খেয়াল। সেই খেয়াল গানের গুণী রূপকার রামকানাই। তাঁর এই পরিচয়েই মুগ্ধ ছিলাম অনেককাল আমি। তাঁর রাগবোধ, রসবিচার আমাকে আকর্ষণ করেছে। ঘটনাক্রমে তাঁর এক অবিশ্বাস্য রতœভাণ্ডারের খবর আমি পেয়ে যাই। সে তাঁর শ্রীহট্ট অঞ্চলের আবহমান কালের বয়ে-আসা গ্রামীণ গানের সংগ্রহ। খেয়াল গানে তিনি দক্ষ খেলোয়াড়, আর এইগুলি তাঁর প্রাণ-উৎসারিত গান।
বেঙ্গল ফাউন্ডেশনের বর্তমান ক্যাসেট-সিডিটিতে তিনি গেয়েছেন তেরোটি গান। তার তিনটি প্রচলিত, অজ্ঞাতমূল, অজানা বয়সী, ছয়টি রাধারমণের, রসিকলালের দুইটি, একটি করে দিব্যময়ী ও যোগেন্দ্রর। সবই অন্তত শত বৎসরের পুরনো। গ্রামের গানের এক মস্ত বিপদ সংগ্রহ-সংরক্ষণের মন গায়কের হয় না সচরাচর। সুরের একটা ধাঁচ সহজে যায় না বটে, কিন্তু কথার অদলবদল হয়, এবং প্রায়শ নবসৃষ্ট কথা  শূন্যগর্ভ অন্তঃসারবিহীন হয়। যেসব গান একক অঙ্গধারণ সৃষ্টি-মাহাত্ম্যে সুসাংগীতিক এবং অস্তিত্বের মর্মমূল থেকে উঠে-আসা কাব্যিক উদ্ভাসে ঝল্কে ওঠে, সেসব রচনার শুদ্ধতা হারিয়ে গ্রামে কতকগুলা স্থূল টাইপের সৃষ্টি করে। শিল্পিত গ্রামীণ গান উজ্জ্বল একক ও অনন্য সৃষ্টি, কোনো টাইপ নয়।
রামকানাইয়ের রাগসংগীত-পরিশীলিত কণ্ঠে সেই টাইপ সংগীত শোনা যাবে না, শোনা যাবে না পরিচিত হহক্কারি তান। গানগুলি তাদের স্রষ্টারা যেমন করে বেঁধেছিলেন, গেয়েছিলেন, তার খুব কাছের রূপে আমরা পাব রামকানাইয়ের কণ্ঠে। এই ক্যাসেট-সিডি থেকে নতুন-পুরাতন সব গায়ক যদি এ গানগুলি তুলে  নিয়ে প্রচার করেন, তাহলে বেঙ্গল ফাউন্ডেশন ও রামকানাই উভয়ের আয়োজন ও শ্রম সার্থক হবে।
রামকানাইয়ের পথ ধরে দেশের সকল প্রাচীন সংগীত-কীর্তি যদি প্রকাশিত হতে আরম্ভ করে, তবে জাতির জন্য খুব বড় কাজ হবে।
Track List:
  1. Amar antare tusheri onol
  2. Amar mon kore akul
  3. Bandhu hara pora deshe
  4. Basanta shomoye krishno
  5. Bhromor koiyo giya
  6. Binodini go
  7. Dukkhe gelo kal go amar
  8. Guru ki dhan chinlana mon
  9. Jole giyachilam shoi
  10. Joler ghate deikha ailam
  11. Shurdhunir kinaray
  12. Shyam kaliya shona bondhure
  13. Tora shun go nirob hoiya

Enter your keyword