রবীন্দ্রনাথের গান-বেঙ্গল বিকাশ
উনিশ শতকে বাংলা গানে বিপ্লব ঘটে যায়। অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্তের মতো মহান গীতিকার ও গায়কের আবির্ভাব ঘটে। তাঁদের গানে ভক্তি আছে, দেশপ্রেম আছে। একই সময়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাই, যাঁর গানে প্লাবিত হয় বাঙালির সকল ভাব ও অনুভব। বাঙালির সংগীত-রুচি ও মানসগঠনে তাঁর গান ব্যাপ্তি ও বৈচিত্র্যে অনুপম হয়ে ওঠে। পরবর্তীকালে নজরুলের গান শ্রোতাদের ধর্ম ও জাতিভেদের ঊর্ধ্বে নিয়ে যায়। এসকল গান জাতি হিসেবে আমাদের সমৃদ্ধির পরিচায়ক।
গানে আমাদের অনেক বয়সী ঐতিহ্য রয়েছে। মাঠে, নদীতে, বনে সর্বত্র গান বিস্তৃত এই দেশে। এত গান! তবু বিষণ্ণতা, শূন্যতা। বিদেশি পণ্যের মতো বিদেশি সংগীত গ্রাস করছে আমাদের। শিকড় ভুলে অনুকরণে মত্ত হচ্ছি। অথচ অল্পকাল আগেও বাংলা গান শ্রোতার প্রাণজুড়ে বিরাজ করত, অফুরান জীবনীশক্তি জোগান দিত।
তবে যতটা আছে তাতে আশা রাখা যায়। সঠিক পরিচর্যায় বাংলা গান আবার জাগতে পারে। তাই বেঙ্গল ফাউন্ডেশন হাতে নেয় বেঙ্গল বিকাশ শীর্ষক সৃজনশীল বাংলা গানের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। বেঙ্গল বিকাশের নির্বাচিত প্রতিভাদের গাওয়া গান নিয়ে ‘বাজুক প্রাণে বাংলা গান’।
আমরা চাই, সংগীত প্রভাত আনুক সকলের জীবনে।
Track List:
-
Aji godhulilagone
-
Amar milon lagi tumi
-
Amar mon mane na
-
Ami jakhon chhilam ondho
-
Chitto pipasito
-
Ghate bose achhi
-
Jodi hay jibonpuran
-
Maha shinghasone bosi
-
Sunil sagarer shyamol kinare
-
Tomar kachhe e bor
-
Tomar khola hawa
Featuring: Shimu Dey, Sukanta Chakraborty, Adrita Anwar, Farhin Nusrat Joyita, Suma Rani Ray and Biswajit Sengupta