Boney Boney Laglo Dol

খায়রুল আনাম শাকিল: এই প্রজন্মের কোন প্রতিশ্রুতিশীল শিল্পীর নাম জানতে চাইলে বিজন চন্দ্র মিস্ত্রীর নাম উল্লেখ করতেই হবে।

আমার ছাত্র বলে বলছিনা, বিজন তার নিজ প্রতিভায় এই অবস্থান অর্জন করেছে। সংগীতের প্রতি তার যে ভালবাসা, সেটা এই প্রজন্মের শিল্পীদের মধ্যে বিরল। বর্তমান সময়ে সংগীতের ছেলেমেয়েরা লোকপ্রিয় হওয়ার জন্য যখন এক ধরনের অসুস্থ’ প্রতিযোগীতায় নেমেছে, তখন বিজন নিজেকে পরিণত শিল্পী হিসেবে তৈরী করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী সাধনায় মগ্ন।

আমি অত্যন্ত আনন্দিত যে বেঙ্গল ফাউন্ডেশন থেকে বিজন-এর সিডি প্রকাশিত হচ্ছে। আমার বিশ্বাস এই সিডির গানগুলো শ্রোতামহলে শুধু সমাদৃতই হবেনা, নতুন এক শিল্পীর সঙ্গে তাঁদের মেলবন্ধন রচনা করবে।

গানের তালিকা:

  1. আমার আপনার চেয়ে আপন
  2. কুহু কুহু কুহু কোয়েলিয়া
  3. তুমি যতই দহ না দুখের অনলে
  4. হে প্রিয় আমারে দিবনা ভুলিতে
  5. চেয়ো না সুনয়না আর চেয়ো না
  6. আমার বিফল পূজাঞ্জলি
  7. ফুল-ফাগুনের এলো মরশুম
  8. কেন উচাটন মন পরান
  9. এ কোন্ মধুর শরাব দিলে
  10. তুমি আরেকটি দিন থাকো

Enter your keyword