Kakhon Ashbe Tumi
কে জি মোস্তফা: সঙ্গীত জীবনের সমার্থক। প্রকৃতির সঙ্গে রয়েছে এর নিবিষ্ট যোগাযোগ।
“তোমারে লেগেছে এত যে ভাল, চাঁদ বুঝি তা জানে” শীর্ষক আমার পুরনো গানগুলির সিডি সঙ্কলন প্রকাশিত হওয়ার সময় থেকে মামুন জাহিদের সাথে আমার পরিচয় সেই ২০০৪ সাল থেকে। আমার পুরনো গানগুলি তার কণ্ঠে নতুন করে শুনে আমি গভীর নসটালজিয়াতে পরে যাই। প্রথম দিনেই মুগ্ধ হয়ে যাই তার কš’মাধুরযে, গায়কিতে, মেলোডি ও গান প্রকাশের আবেগে। সেই থেকে ‘পঞ্চস্বর’ শিল্পীগোষ্ঠী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মামুনের কন্ঠলাবন্যে আমি মুগ্ধ হতাম।ধীরে ধীরে আবিস্কার করলাম ধ্যানী, নিমগ্ন ও নির্মোহ এই তরুন কন্ঠশিল্পীকে। দীর্ঘসময় প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও দেশবরেণ্য শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতায় এটুকু বুঝতে পারলাম তরুন এই শিল্পীর মাঝে প্রবল সুরের ঝঙ্কার আছে এবং তারপর থেকে আমার গানের উপর তার সুরের যাত্রা শুরু হয়; আমি পেয়ে যাই হারানো অতীতের সুখ ও আবার গান রচনার প্রবল শক্তি। আমি অবাক বিশ্বয়ে দেখতাম এক এক করে আমার চাওয়ার মত সুর নিয়ে সে হাজির হত আমার কাছে। আস্তে আস্তে মামুনের মাঝে খুঁজে পেলাম আমার হারিয়ে যাওয়া সঙ্গীতের মানুসদের প্রতিচ্ছবি। এক অন্যরকম বন্ধুত্ত ও ভালবাসার সম্পর্কে আমরা পথ চলছি। আমার ‘সেই’ সময়ের অনেক সঙ্গীতের সাথীর মত মামুন আমার ‘এই’ সময়ের সঙ্গীতের সাথী। প্রখ্যাত সুরকার প্রয়াত সুবল দাস সুরারোপিত আমার লেখা গানের অ্যালবাম ‘তৃষ্ণা আমার হারিয়ে গেছে’ তৈরীর সময় আরও ঘনিষ্ঠভাবে মামুনকে কাছে পাই। সেই অ্যালবামে মামুন শুধু কন্ঠই দেয়নি, কয়েকটা গানেও সুর দিয়েছেন। সে গানগুলো আজও সমভাবে জনপ্রিয়।
শিল্পী ও সুরকার মামুন জাহিদের গানের আড়ালে রাগের রূপ থাকে বলেই ধূসর পৃথিবীতে প্রাণ-প্রকৃতি ব্যঞ্জনাময় হয়ে ওঠে। আসলে মনের মাঝে যে গান বাজে, সে গানের শব্দ ও ভাবনা অনেক দূর এগিয়ে নিয়ে যায় যদি সুরে ‘মেলোডি’ থাকে। বলাবাহুল্য ‘মেলোডি’ বাংলা গানের প্রাণ। সুরকার হিসেবে মামুন জাহিদের সাফল্য এখানেই। তাঁর কন্ঠ ও সুরে রাগনির্ভর সুখ মেলে পরিচ্ছন্ন সুরের প্রকাশে।
আমি আন্তরিকভাবে কন্ঠশিল্পী ও সুরকার মামুন জাহিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
গানের তালিকা:
১. কখন আসবে তুমি
২. কোকিল কেন যে আজ
৩. দিনটা আমার
৪. কেন যে মন খারাপ
৫. এক ফালি ছাতার নীচে
৬. আমি খেলা করি জীবনের সাথে
৭. মাঝে মাঝে তুমি
৮. তুমি কি আমার জন্যে
৯. সুরের আকাশে সন্ধ্যাতারা