মুস্তাফা নুরুল ইসলাম: খুবই ভালো লাগছে, কন্যা নন্দিতা ইয়াসমিনের গাওয়া আরেকটি রবীন্দ্রসংগীত অ্যালবাম বেরুলো। এবারের এইটে নতুনতর ধাঁচে। নামকরণে আবার যদি ভাসাই ভেলা। নতুনতর বোঝাতে অবশ্য নিবিষ্ট শ্রোতা আমাদের কাছে আবেদনে তা কারুতায়, ঢঙে, উপস্থাপনার মেজাজে। প্রসঙ্গত, খেয়ালে আসছে, সেই কবে তার শৈশবে প্রবীণ রবীন্দ্রসংগীত শিল্পী কলিম শরাফীর শিষ্যত্বে নন্দিতার যাত্রা শুরু। আজ রয়েছে শিল্পী সাদী মহম্মদ ও মিতা হকের সাথে। এবং ধারণা করি যে, স্বতঃস্ফূর্ততায় তার একান্ত প্রয়াসে অর্জন করে নেবে সে নিজের মতো করে আপন একক সার্থকতা।
বলবার বাসনা, এ যেন রবীন্দ্রসংগীতেরই অমন চরণে তার কণ্ঠ-পরিচিতি-‘তুমি কেমন করে গান করো হে গুণী।’