ভর্তির আহবান
খেয়াল, ধ্রুপদ, সরোদ, তবলা ও পাখোয়াজ এবং এসরাজ ও সারেঙ্গি বিভাগে ভর্তির আহ্বান
বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্য বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে যাত্রা শুরু করে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে পরম্পরা সংগীতালয়ের সাথে যুক্ত আছেন সম্মানীয় পণ্ডিত উলহাস কশলকার (খেয়াল), পণ্ডিত সুরেশ তালওয়ালকার (তবলা), পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত কুশল দাস (সেতার), পণ্ডিত উদয় ভাওয়ালকার (ধ্রুপদ) এবং শ্রী দেবাশীষ হালদার (এসরাজ)। স্থানীয় শিক্ষক হিসেবে পরম্পরা সংগীতালয়ে দায়িত্ব পালন করছেন সুপ্রিয়া দাস, অভিজিৎ কুন্ডু এবং ফাহমিদা নাজনীন ।
ক) জুনিয়র (৬ থেকে ১২ বছর) এবং সিনিয়র (১২ বছর ঊর্ধ্ব থেকে ১৮ বছর পর্যন্ত) দুই পর্যায়ে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। পর্যায় এবং বিভাগ ভেদে বাছাই পরিক্ষার জন্য নিবন্ধনের নূন্যতম যোগ্যতা উল্লেখ করা হলো। আসনসংখ্যা সীমিত। মেধা, শিক্ষাগ্রহণে আগ্রহ ও অঙ্গীকারের ভিত্তিতে প্রতিযোগিতামূলক বাছাই হবে।
কন্ঠসংগীত
- স্বর, সুর, তাল ও লয় জ্ঞান থাকতে হবে
- উচ্চারণ সঠিক হতে হবে
- সিনিয়র পর্যায়ে কমপক্ষে ৩/৪ টি রাগ জানতে হবে এবং ১০ মিনিট রাগসংগীত গেয়ে শোনাতে হবে
যন্ত্রসংগীত
- তবলার ক্ষেত্রে তাল ও লয় জানতে হবে
- যে বিভাগে ভর্তির জন্য আবেদন করা হয়েছে সেই যন্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে
- সিনিয়র পর্যায়ে কমপক্ষে ৩/৪ টি রাগ জানতে হবে এবং ১০ মিনিট রাগসঙ্গীত বাজিয়ে শোনাতে হবে
- সিনিয়র পর্যায়ে তবলার ক্ষেত্রে কমপক্ষে ১০ মিনিট তবলা বাজিয়ে শোনাতে হবে
খ) নিবন্ধনের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪
গ) বাছাই পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধন করুন Application Form (Admission Closed)
অথবা বেঙ্গল বই (বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯) থেকে সরাসরি আবেদনপত্র তুলে জমা দিন। প্রয়োজনে ০১৮৪৪০৫০৫৭৪ নম্বরে যোগাযোগ করুন।
ঘ) বাছাই পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে । নিবন্ধনের পর পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এখানে কোনো ভর্তি ফি নেই।