সুবীর চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ
বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি ও বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক, শিল্পী এবং বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের অসামান্য সংগঠক সুবীর চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক সভা আয়োজিত হয় গত ১৩ জুন। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ধানমন্ডির আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে সুহৃদ ও বন্ধুজনেরা স্মৃতিচারণ করেন।
বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক জগতের এই অনন্য ব্যক্তিত্ব ২০১৪ সালের ৩০ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত ও দেশে-বিদেশে বাংলাদেশের চিত্রকলাকে পরিচিতকরণের জন্য নিরন্তর কাজ করেছেন এবং বহু প্রদর্শনীর আয়োজন করেছেন।