প্রথমজ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তিতামালা অনুষ্ঠিত

তরুণদের মধ্যে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের চিন্তা ও চর্চা বাড়িয়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তিতামালা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার ৩০ জানুয়ারি ২০১৭ ইং সন্ধায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই বক্তিতামালা অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথমবারের মতো এ আয়োজনে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। বক্তৃতার বিষয় ছিলো Bangladesh’s Permanent Liberation Struggle: Constructing an Inclusive Democratic Society.

বাংলাদেশের নিরন্তর মুক্তি সংগ্রাম: একটি অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রের সন্ধানে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি। আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রো ভিসি ড. নাসরিন আহমেদ, ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমেদ। অনুষ্ঠানে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক এর জীবনের উপর একটি ছোট তথ্যচিত্র দেখানো হয় এবং সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শামা রাহমান।

Enter your keyword