নিজে সঙ্গীতের অনুরাগী, কিন্তু সেই চর্চা কেবলই ব্যক্তিগত ভালোলাগার জন্য – বিবিসিকে লুভা নাহিদ চৌধুরী

নিজে সঙ্গীতের অনুরাগী, কিন্তু সেই চর্চা কেবলই ব্যক্তিগত ভালোলাগার জন্য, বলছেন লুভা নাহিদ চৌধুরী। স্থাপত্য নিয়ে পড়ালেখা এবং কর্মজীবন শুরু করলেও, পরবর্তীতে চলে এলেন একেবারেই ভিন্ন ধারায়। দায়িত্ব নিলেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের কর্মী বাহিনীর উদ্যমী পরিচালক হিসেবে। এখন লক্ষ্য স্থাপত্য চর্চায় ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং দেশে উচ্চাঙ্গ সংগীতের একটি সুযোগ্য বিদ্যায়তন গড়ে তোলা। বিবিসি বাংলার এ সপ্তাহের সাক্ষাতকারে এবারের অতিথি লুভা নাহিদ চৌধুরী। তার সাথে আলাপচারিতায় ছিলেন বিবিসি বাংলার শায়লা রুখসানা।

Enter your keyword