চিত্রশিল্পী ও নকশাবিদ সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত
চিত্রশিল্পী ও নকশাবিদ সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত। রোববার ৯ অক্টোবর দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সমরজিৎ রায় ১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যোগ দেন এবং সেখানে ৪৩ বছর শিক্ষক হিসেবে নিয়োজিত থেকে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শনকলা বিভাগের ডিন হিসেবে ২০১০ সাল পর্যন্ত দিয়ত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবে যোগ দেন।
সমরজিৎ রায় চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের পুরোটা ব্যক্তি হিসেবে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করে।