ইচ্ছে ডানা’র সেরা আঁকিয়েদের পুরস্কার প্রদান

একাডেমিয়া স্কুলের লালমাটিয়া শাখার প্রায় ৪০০ বাচ্চাদের নিয়ে শিশুতোষ পত্রিকা জল পড়ে পাতা নড়ে আয়োজন করেছিলো ছবি আঁকার প্রতিযোগিতা। গত ২ অক্টোবর সেই সেরা ছবির আঁকিয়েদের পুরষ্কার বিতরণী শুরু হয় সকাল ১০ টায় একাডেমিয়া স্কুলে লালমাটিয়া ক্যাম্পাস এর অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গল্পকার এবং জল পড়ে পাতা নড়ের সম্মানিত উপদেষ্টা নাজিয়া জাবিন। তিনি বাচ্চাদের ছবি আঁকার প্রয়োজনীয়তা ও সেই সঙ্গে সকল প্রকার ক্রিয়েটিভ সাইড ডেভেলপ করার সম্পর্কে ধারণা দেন। এ সময় একাডেমিয়া স্কুলের ভাইস প্রিন্সিপাল তৌহিদা সুলতানা উপস্থিত ছিলেন। সবার হাতে সার্টিফিকেট এবং গুডি ব্যাগ তুলে দেন নাজিয়া জাবিন এবং তৌহিদা সুলতানা। বিচারকদের দৃষ্টিতে প্রতিযোগিতায় আঁকা সেরা ছবি ছাপা হচ্ছে জল পড়ে পাতা নড়ে পত্রিকায়।
ঢাকার স্কুলগুলোতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিশুদের স্বাধীন ও সৃজনশীল স্বত্বা প্রকাশের এই আয়োজন চলতে থাকবে বছরজুড়ে।

Enter your keyword