The Mystique Empire
Bengal Gallery of Fine Arts hosted a twelve-day exhibition of the work of artist Rokeya Sultana, under the title, ‘The Mystique Empire’ with the inaugural ceremony on 19 February 2010, Friday at 6 pm.
Professor Emeritus Dr. Anisuzzaman graced the occasion as the Chief Guest and inaugurated the exhibition. Eminent Indian art critic Mr. Manasij Majumder and Ms. Lauren Lovelace, Director of the American Center in Dhaka, were present as special guests.
Spread over three decades Rokeya’s career as a painter and printmaker has been marked by a unique painterly vision. She has over time forged a highly efficient idiom of her own, capable of lending a most evocative expression to her spiritual perception of the visual reality of nature. Poetry and painting come close in Rokeya’s art. The works in the exhibition spoke of the totality of the artist’s vision, in which her nature-soaked perception of life acquires richly complex textures and tones from her deeply personal and private moods. Rokeya (b. 1958, Chittagong) received a master’s degree in printmaking from Visva Bharati, Santiniketan (1983), following a BFA from the Institute of Fine Arts, University of Dhaka (1980). Notable among her awards are the Purchase Award, Somerstown Gallery 4th Biennale, NY (1992), Grand Prize, 3rd Bharat Bhavan Print Biennale (1995), Best Award in Printmaking, National Young Artists Art Exhibition (1995), Bengal Foundation Award, National Art Exhibition (1999), Honourable Mention, 9th Asian Biennale (1999) and Bangladesh Shilpakala Academy Award, National Art Exhibition (2002).
Kazi Ghiyas (b. 1951, Madaripur) was the first Bangladeshi to receive a doctoral degree in fine arts from the National Fine Arts University of Tokyo. His masterful oils and watercolours have earned him a special place in the realm of Japanese contemporary art.
চিত্রশিল্পী রোকেয়া সুলতানা বেশ কয়েকটি সিরিজের স্রষ্টা; প্রতিটি সিরিজেই তিনি উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন। তাঁর আত্মতা, অভিজ্ঞতা, উপলব্ধি ও চিত্রশৈলীর মধ্যে পরিশীলিত এক আবেগ খুঁজে পাওয়া যায়। তাঁর সৃষ্টিগুচ্ছে বিধৃত হয়েছে জীবনের নানা দিক, উন্মোচিত হয়েছে মানব-মানবীর শুদ্ধ সম্পর্ক। কখনো নারীসত্তা ও সংকটকে, তার দৈনন্দিন অস্তিত্বকে প্রতিবাদী অনুষঙ্গ নিয়ে পরম মমতায় উপস্থাপন করেছেন শিল্পী। কষনো তাঁর কাজে উজ্জ্বল হয়ে ধরা আছে মা ও মেয়ের পবিত্র অনুষঙ্গ, তাদের প্রতিদিনের আর্তি ও সংগ্রাম। আশির দশকের প্রারম্ভে শান্তিনিকেতনের শিক্ষা তাঁর শিল্পীসত্তা ও মানসভুবনকে সমৃদ্ধ করেছে এবং পরবর্তীকালে তা উচ্চতর পর্যায়ে উন্নীত হয়। রোকেয়া সুলতানা ও তাঁর কাজকে আমরা চিনি বহুদিন থেকে। কোনো বিশেষ গণ্ডিতে তিনি আবদ্ধ নন। সর্বদা উত্তরণপ্রয়াসী তিনি, জীবনের নিত্য-নতুন বোধ তাঁকে তাড়িত করে। সেজন্যই তাঁর সৃষ্টি হয়ে ওঠে মনোগ্রাহী ও সংবেদনময়। জল, বায়ু ও মাটি সিরিজে তিনি বিরূপ বিশ্বের মানুষের অস্তিত্বের বিপন্নতাকে নবীন মাত্রা দিয়ে উন্মোচিত করেন। পরবর্তীকালে মানব-মানবীর সম্পর্ক সিরিজের সৃষ্টিতে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়ে ভাঙতে চেয়েছেন প্রথাগত ট্যাবু। নারীর কামনা-বাসনা, আকাঙ্ক্ষা ও যৌনতাকে চিত্রিত করে তিনি জীবনের নতুন দিক উন্মোচিত করেছিলেন। আর মরমি সাম্রাজ্য এই প্রদর্শনীর চিত্রগুচ্ছে তাঁর উত্তরণ হয়েছে নবীন এক বোধে, যেখানে তিনি জীবনের নানা সুর ও স্বরকে ধরতে চেয়েছেন তাঁর চিত্রভঙ্গি ও শৈলীর মধ্য দিয়ে। আরো গহন বিচিত্র জটিল সমগ্রতা নিয়ে মরমি সাম্রাজ্য আমাদের অভিজ্ঞার দিগন্তকে বিস্তৃত করে, যেখানে জীবন ও অস্তিত্ব শিল্পিত আবেগে মর্যাদা পেয়েছে। তাঁর সৃষ্টিগুচ্ছে ধ্যানের সুষমা আছে এবং নির্মোহ এক আবহের প্রকাশে জীবন – উপলব্ধির আবেশ সত্যিকার অর্থেই মরমি সৌন্দর্যকে তুলে ধরে। ব্যঞ্জনা ও প্রকাশ হয়ে উঠেছে গভীরতাশ্রয়ী। জীবনের অন্তর্গত স্বরূপ এক ঐশ্বর্য নিয়ে এই ভুবনে দীপ্তিময় হয়ে উঠেছে। রোকেয়া সুলতানা এইভাবে এ দেশের আধুনিক চিত্রকলা আন্দোলনে ধ্যানে নিমগ্ন এক শিল্পী হয়ে উঠেছেন।
Date: 19.02.2010 – 02.03.2010
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation