The Limitless Luminosity of Art
Bengal Gallery of Fine Arts hosted a retrospective of Great Master Safiuddin Ahmed under the title, ‘The Limitless Luminosity of Art’. The exhibition will be held in a two part series.
The first part, held from 26th November to 9th December, featured Safiuddin’s prints. His drawings and paintings will be shown in the second part of the exhibition which was held from 10th to 23rd December 2010.
Mr. Abul Maal Abdul Muhith, Honourable Minister, Ministry of Finance, Government of the Peoples Republic of Bangladesh, graced the inaugural ceremony as the Chief Guest and opened the first part of the exhibition on Friday, 26th November 2010. Eminent educationist Professor Zillur Rahman Siddiqui and artist Qayyum Chowdhury were present as Special Guests.
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের শিল্পিত মানসযাত্রায় ছাপচিত্র সৃজন ও উৎকর্ষের দিক থেকে অবিস্মরণীয় সৃষ্টি। চল্লিশের দশকে কলকাতা আর্ট স্কুলে অধ্যয়নকালেই তিনি ছাপচিত্রে দক্ষতা অর্জন করেন। তিনি সেই সময়ে কয়েকটি অসাধারণ কাজের জন্য ছাপচিত্রী হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেন এবং ভারতবর্ষের কলারসিকদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হন। পরবর্তীকালে একক সাধনায় এই মাধ্যমের সৃষ্টিকে করে তোলেন আরো শিল্পগুণসম্পন্ন এবং সমৃদ্ধ। তাঁর দীক্ষায় দীক্ষিত হয়ে অগণিত শিক্ষাব্রতী এ মাধ্যমটিকে করে তুলেছেন অনন্য। সফিউদ্দীন আহমেদ ১৯৫৬ সালে লন্ডনে ছাপচিত্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ছাপাই ছবির করণকৌশলের নানা দিক ও সূক্ষাতিসূক্ষ বিষয় এই বিদ্যাচর্চায় আরো পরিশীলিত হয়ে ওঠে। বৃহত্তর ইউরোপের শিল্পের অন্বিষ্ট ভুবন সম্পর্কে প্রত্যক্ষণ তাঁর শিল্পীসত্তাকে করে তোলে আরো পরিণত। দীর্ঘদিনের শিল্পচর্চা ও সাধনায় ঋদ্ধ হয়ে ওঠে তাঁর সৃজনউদ্যান। এর সঙ্গে মিশ্রিত হয় তাঁর আধুনিকতাবোধ এবং শিল্পের ও জীবনের প্রতি অঙ্গীকার। পঞ্চাশের দশকের এই সময় থেকে একবিংশ শতাব্দীর সূচনাপর্বের এই সৃষ্টিগুচ্ছে আমরা প্রত্যক্ষ করি ছাপাই ছবির জন্য তাঁর ভাবনা কতভাবেই না দীপ্তিময় ও সুষমাময় হয়ে উঠেছে। গত শতাব্দীর পঞ্চাশের ও ্ল্লষাটের দশকে করা বন্যার অভিজ্ঞতা, জাল, জেলে, জেলের স্বপ্ন, গুণটানা, কান্না ও রাজনৈতিক বাস্তবতাকে ঘিরে তিনি যে ছাপাই ছবি করেন, বাংলাদেশের ছাপচিত্রের পথযাত্রায় সেই সৃষ্টিগুচ্ছ অসামান্য সৃষ্টিকর্ম বলে বিবেচিত হয়েছে। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ও বাংলাদেশের শিল্প-আন্দোলনের এই অগ্রণী ব্যক্তিত্বের ছাপাই ছবিতে একদিকে ধরা পড়েছে তাঁর শিল্পকুশলতা, ভাবনা ও দীর্ঘদিনের পথপরিক্রমার অর্জিত অভিজ্ঞতা, অন্যদিকে ছাপাই ছবির উত্তরণে তাঁর একাগ্র সাধনার ইতিবৃত্ত। বাংলাদেশের ছাপচিত্রের ইতিহাসে তিনি মুকুটহীন এক সম্রাট। বেঙ্গল গ্যালারিতে ২০০৮ সালে এই শিল্পগুরুর প্রথম একটি একক ড্রইং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। সেটি ছিল দেশে তাঁর প্রথম একক প্রদর্শনী। সফিউদ্দীন আহমেদের সামগ্রিক কাজের ধারাবাহিকতায় আমরা তাঁর ড্রইং ও পেইন্টিং এর সম্ভার নিয়ে আরও একটি প্রদর্শনীর করব ১০ ডিসেম্বর থেকে। বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ সফিউদ্দীন আহমেদের স্ত্রী আঞ্জুমান আরা আহমেদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। শিল্পীপুত্র আহমেদ নাজির ছাপাই ছবি বাছাই করা থেকে প্রদর্শনীর খুঁটিনাটি সকল বিষয়ে যে উদার সহযোগিতা করেছেন সেজন্য তাঁর কাছেও ঋণী। তাঁদের এই সহযোগিতা ছাড়া এই প্রদর্শনী করা সম্ভব ছিল না।
Date: 26.11.2010 – 09.12.2010
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation