Tales of Pseudo Myth
Bengal Gallery of Fine Arts hosted a ten-day Solo Art Exhibition of young artist Ronni Ahmmed titled “Tales of Pseudo Myth” with the inagural ceremony on Wednesday, 21 June 2006 at 6 pm. at Bengal Shilpalaya. Eminent artist Prof. Rafiqun Nabi graced the occassion as the chief guest and inaugurated the exhibition while art critic Prof. Syed Manzoorul Islam was present as the special guest.
রনি আহম্মেদের নতুনরকমের ভাবনা আছে – বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের আগ্রহ সেখানেই। ছবিগুলোয় বিশ্ববরেণ্য কোনো কোনো শিল্পীর ছায়া লক্ষ্যনীয় হতে পারে তবে এতে রনি আহম্মেদের কুশলতা তেমন সংকুচিত হয়না। তিনি এমন শিল্পকর্ম গড়তে পারছেন যা অদ্ভুত বা কিম্ভুত, এমনও আছে যাকে কোনো বিশেষণে ভূষিত করা যায় না। সেক্ষেত্রেই এর দারুণ নতুনত্ব। ছবি দেখে শিল্পানুরাগী হেসে উঠবেন, চমকে যাবেন, ভাবিত হবেন, বন্ধুর সঙ্গে গল্পের বিষয় পাবেন। ঢাকায় রনি আহম্মেদের প্রদর্শনী ইতিপূর্বেও হয়েছে। অনেক দর্শকই ছবির সঙ্গে পরিচিত থাকবেন তবে এ প্রদর্শনীটি পরিমাণে ও গুণে স্বতন্ত্র। একসঙ্গে একইরকমের অনেকগুলো এবং অনেকরকমের আরো অনেকগুলো দেখার সুযোগ পেয়ে যাবেন দর্শকরা। তাঁর ছবি দৃশ্যত: স্পষ্ট। তিনি দেখাতে চান পরিষ্কারভাবে তবে যা দেখাতে চান তা খেয়াল না করে দেখলে দেখতে পাওয়া কষ্ট। একটা কোনো অচেনালোকের ছবি আঁকেন যেখানে অনেক জটলা, পুনরাবৃত্তি, ভুলে যাওয়া, ভেসে ওঠা, বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হওয়া আছে। ছবির চরিত্র ও পরিবেশ অন্য জগত তুলে ধরতে প্রয়াসী হলেও এর মধ্যে অন্তর্হিত দুঃখ ক্রোধ হাসি সবই আমাদের চারপাশের, নিজেদের। ‘ছদ্ম কিংবদন্তীর আখ্যানমালা` শীর্ষক এই প্রদর্শনী শিল্পপ্রিয় মানুষদের ভালো লাগবে মনে হয়।
Date: 21.06.2006 – 30.06.2006
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation