Sensibility Objectified
Bengal Gallery of Fine Arts hosted a ten-day solo sculpture exhibition of eminent Indian artist Sarbari Roy Choudhury titled, ‘Sensibility Objectified’ with the inaugural ceremony on 26 June 2009, Friday, at 6 p.m. at Bengal Shilpalaya.
Sarbari Roy Choudhury (b. 1933, Ulpur, Bangladesh) is essentially a modeller in the best modernist tradition for whom sculpture is the magical act of turning clay into flesh. A figurative sculptor, and one whose genius lies not in non-conformism but in the pursuit of perfection, Sarbari is also a portraitist of great sensitivity. The show brought together a selection of his works.
Choudhury’s numerous citations and awards include the Government Award at the All India Sculpture Exhibition (1953), First Triennial Award, New Delhi (1968), Visva Bharati University Gagan-Abani Puraskar (2004) and West Bengal Government Abanindra Puraskar (2005).
শর্বরী রায়চৌধুরী ভারতবর্ষের আধুনিক ভাস্কর্যে একটি বিশিষ্ট ও উজ্জ্বল নাম। ভাস্কর্যের মাত্রিকতায় তিনি সঞ্চার করেছেন আধুনিক বোধ ও নান্দনিক আবেগ। এই দুটি গুণের সমন্বয়ে তাঁর সৃজনশক্তি অর্জন করে এক পরিশীলিত ধ্যান, যা অনুভূতিময় ও প্রজ্ঞালালিতও বটে। ভারতবর্ষের ঐতিহ্যময় ভাস্কর্যের ধারাবাহিকতায়ও তাঁর অবগাহন বলে এক অন্তঃসঞ্চারেরও স্পন্দন অনুভব করা যায় তাঁর সৃষ্টিকর্মে। তিনি খুব সহজেই তাঁর যে কোনো ভাস্কর্যে বিশালত্বের গুণ সঞ্চার করেন। তাঁর সৃষ্টি এভাবেই অসাধারণত্বের মর্যাদা অর্জন করে। সমকালীনদের মধ্যে এই গুণসঞ্চার ও ভাস্কর্যশৈলীর জন্যে তিনি হয়ে ওঠেন বিশিষ্ট। শর্বরী রায়চৌধুরী ভারতীয় মার্গ সংগীতের একজন ধ্যানমগ্ন ও নিয়মিত শ্রোতা। মার্গ সংগীতের তাঁর রয়েছে ঈর্ষণীয় সংগ্রহ। তাঁর ব্যক্তিত্ব ও সৃজনধারার সঙ্গে মার্গ সংগীতের ভিন্ন রুচি অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। সেজন্যেই তিনি যখন বড়ে গোলাম আলী, আলী আকবর, সিদ্ধেশ্বরী দেবী কিংবা কেশর বাই-এর ভাস্কর্য নির্মাণ ও সৃষ্টি করেন, তখন তা হয়ে ওঠে গহনতাসন্ধানী। কখনো তাঁদের ব্যক্তিত্ব তাঁদের সৃষ্টি তাঁদের নিঃসীম নিঃস্তব্ধতা তাঁদের গান ও বাদন তাঁর সৃষ্ট ভাস্কর্যে লগ্ন হয়ে থাকে। আমরা তাঁর সৃষ্টিগুচ্ছের মধ্য দিয়ে ভিন্ন এক জগতে প্রবেশ করি। শর্বরী রায়চৌধুরী এখানেই বোধকরি ভারতীয় আধুনিক ভাস্কর্যে সমীহ জাগানো অনন্য এক ব্যক্তিত্ব।
Date: 26.06.2009 – 04.07.2009
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation