Play with Colour

‘Play with Colour’ was jointly organised by SEID Trust and Bengal Gallery of Fine Arts, with the cooperation of Golden Harvest Group and ActionAid Bangladesh.
His Excellency Mr. Suk Bum Park, Ambassador of the Republic of Korea in Bangladesh, had kindly consented to grace the occasion as chief guest while Ms. Nasreen Awal Mintoo, President, Women Entrepreneurs Association of Bangladesh, was present as the special guest.
The artworks have been produced by children with intelletual and multiple disabilities as well as autism.

সীড ট্রাস্ট বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জন্য বহু ধরনের কাজ করছে। প্রতিবন্ধী শিশুদের অধিকার প্রতিষ্ঠা, যত্ন, সেবা ও নানা ধরনের শিক্ষা ও সংস্কৃতিমূলক কাজের মধ্যে দিয়ে এইসব শিশুর মানসিক বিকাশ এবং উন্নয়নেও এই সংগঠন অবদান রাখছে। মানবিক ও মহান এই ব্রতে সীড ট্রাস্ট সমাজের সঙ্গে সংযোগের বন্ধনও দৃঢ় করছে। এই কার্যে ও চেতনার আলোকে সীড ট্রাস্ট চিত্রাঙ্কণ প্রতিযোগিতা থেকে ৬০টি ছবি নিয়ে একটি চিত্র-প্রদর্শনীর আয়োজন করছে। বেঙ্গল গ্যালারি এই প্রদর্শনীর ব্যবস্থা করতে পেরে আনন্দিত। গতানুগতিক ধারামুক্ত প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবিও যে নানাগুণে সমৃদ্ধ তা উন্মোচিত হয়েছে। শিল্প ও সমাজের প্রতি বেঙ্গলের যে দায় রয়েছে তা আমাদের উদ্বুদ্ধ করেছে এ-প্রদর্শনী আয়োজনের। প্রদর্শনীতে এই শিশুদের আঁকা ছবিতে তাঁদের দৃষ্টিকোণ, সৃজন ও উৎকর্ষেরও ছাপ রয়েছে। তাঁদের মধ্যেও সৃজনের যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে তা পরিস্ফুট হয়ে উঠেছে।

Date: 19.09.2008 – 23.09.2008
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword