In the Deep Days of Monsoon

The Bengal Gallery of Fine Arts hosted a solo exhibition of artist Ferdousi Priyobhashini. Priyobhashini works with driftwood, trunks and roots. She searches for the forms hidden within nature and creates her art by minimal additions or subtractions to the original shapes.
Ferdousi Priyobhashini’s solo exhibition, entitled, ‘In the Deep Days of Monsoon’, was inaugurated at 7 pm, Saturday, July 10, 2004. Artist Hashem Khan and Dr. Bharati Roy graced the occasion with their presence. Professor Zillur Rahman Siddiqui recited poetry at the inaugural.

শিল্পের আবাদ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি কাঠ কর্ষণ করে শিল্প সৃজন করেন একজন কৃষকের জমি-কর্ষণের মতোই। কৃষক জমি থেকে ফসল উত্তোলন করে আর ফেরদৌসী কাঠ থেকে সম্পর্ক উন্মোচন করেন। সে-সম্পর্ক এক মানুষ ও অন্য মানুষের কিংবা পাখি ও প্রকৃতির। এসব সম্পর্কের রকমে ভিন্নতা এবং বৈচিত্র্য লক্ষণীয় হলেও কার্যকারণগত সূত্রাবলি একই। যেমন বৃষ্টি মানুষকে আর্দ্র করে আবার বিপর্যস্ত করে; পাখিরও যে সে-রকমটি হয় তা ফেরদৌসী অনুভব করেন। তাঁর অনুভব সঞ্চিত হয়েছে মুক্তিযুদ্ধ থেকে, চারপাশের ঘটনাপ্রবাহ থেকে। এসব ঘটনাবলির তিনি অংশীদার, বাইরের কেউ নন। বর্তমান প্রদর্শনীতে তাঁর কয়েকটি কোলাজশিল্প স্থান পেয়েছে যা সচরাচর ফেরদৌসী করেন না বা স্বল্পসংখ্যায় করেন। এক্ষেত্রে ফেলনা কাঠেরই বিভিন্ন অংশকে জুড়ে দিয়ে কোনো একটি আকার (ফর্ম) গড়ার প্রয়াস নিয়েছেন। সম্মিলনের সুর বা আহ্বান এখানে বিদ্যমান। তাছাড়া পোড়া কাঠের প্রতি প্রিয়ভাষিণীর আগ্রহ দেখা যায়। সম্ভবত তা এই পোড়া সময়ের প্রতিফলন। সম্মিলনের আহ্বান তাঁর শিল্পে, পাশাপাশি ক্ষতও মূর্ত। আসল লক্ষ্য মানবতার অন্বেষণ, জীবনের জাগরণ। আমাদের আয়োজনে এটি ফেরদৌসী প্রিয়ভাষিণীর দ্বিতীয় একক প্রদর্শনী। প্রথমটি হয়েছিল ২০০২ সালের আগস্ট মাসে। সেবারে তিনি প্রকৃতির লুক্কায়িত নাটক প্রকাশিত করেছেন। এবারের প্রদর্শনীতে প্রকৃতির ছন্দ ধরতে চেয়েছেন। আরো সুনির্দিষ্টভাবে বললে বর্ষার অনুরণন তাঁর অন্বিষ্ট। শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পে মানবতার যে-অন্বেষণ, সে-যাত্রায় আমরাও সঙ্গী। আমরা আশাবাদী, এমন ঘনঘোর বরিষায় শীর্ষক এ-প্রদর্শনী দর্শকের জন্য আনন্দের হবে।

Date: 10.07.2004 – 24.07.2004
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword