In Quest of Peace
Bengal Gallery of Fine Arts hosted a two-week long solo exhibition titled, ‘In Quest of Peace’ by Japan resident internationally acclaimed artist Kazi Ghiyasuddin. Eminent artist Mohammad Kibria was present as the Chief Guest and inaugurated the exhibition. Mr. Matiur Rahman, Editor, National Daily Prothom Alo and Mr. Harumitsu Hida, Minister-Counsellor, Embassy of Japan in Bangladesh were present as special guests.
জাপান-প্রবাসী শিল্পী কাজী গিয়াস দীর্ঘদিনের চিত্রচর্চার মধ্য দিয়ে যে স্বতন্ত্র অনুভূতির জগৎ নির্মাণ করেছেন তাতে পরিশীলিত শিল্প-সৌন্দর্যের ছাপ আছে। তাঁর নন্দনভাবনা চিত্রানুরাগীদের ব্যঞ্জনাময় প্রগাঢ় এক ধ্যানলোকে নিয়ে যায়। তাঁর সৃজনে প্রকৃতির অন্তর্নিহিত শক্তি ও সৌন্দর্য উন্মোচিত হয়। এই উন্মোচনে যেমন ধীশক্তির পরিচয় পরিস্ফুট হয়েছে, তেমনি স্বতঃস্ফূর্ত এক আবেগের ছাপ আছে। এই আবেগে তিনি সঞ্চার করেন প্রতীচ্যের শিল্পভাবনার নান্দনিক বোধ। এই বোধই তাঁকে, তাঁর সৃষ্টিকে নবীন মাত্রা দান করে। তিনি হয়ে ওঠেন প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্যের এবং শক্তির এক অসামান্য চিত্রকর। তাঁর চিত্রপটের নানা প্রান্তে ছড়িয়ে থাকে প্রকৃতির অনুষঙ্গ; বুদ্ধিদীপ্ত ভাব ও অনুভব নিয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে ডুবে যান এই বোধের ভিতর দিয়ে শান্তির অন্বেষায়, শান্তির সন্ধানে। সমাজ ও বিশ্বভুবন থেকে শান্তির আবহ যেভাবে বিঘ্নিত হয়েছে তা তাঁকে করে তুলেছে বিচলিত। সেইজন্যই শান্তির সন্ধানে তাঁর এই অভিমুখিতা। শিল্পী কাজী গিয়াসের এই অভিযাত্রা সেজন্য নানা কারণে তাৎপর্যময়। সংঘাত ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ এই সময়ে তাঁর এই যাত্রা ও সামপ্রতিক সৃজন আমাদের চিত্রশিল্পের উদ্যানে যুক্ত করে শিল্পীর দায় ও চিত্রকরের অঙ্গীকার। এই দায়ে উজ্জ্বল হয়ে আছে সংবেদনশীল ও অনুভূতিময় এক জগৎ। যে ভুবন শিল্পিত ও ব্যঞ্জনাময়। এ আমাদের ভাবনার জগৎকেও প্রসারিত কেও।
Date: 29.01.2010 – 11.02.2010
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation