Hamiduzzaman Khan
Bengal Arts Programme is delighted invite you to the launch of an exhibition of works by the distinguished sculptor Mr. Hamiduzzaman Khan. The show has been curated by artist and art-writer Mr. Mustafa Zaman. The eminent painter Mr. Monirul Islam will inaugurate the exhibition at 5 PM on Friday 31 January 2025, at Bengal Shilpalay. Architect Mr. Mustapha Khalid Palash will be present on the occasion as the special guest.
5 PM, Friday 31 January 2025
The exhibition will be on view until 15 March 2025
4 – 8 PM except Sundays
Bengal Shilpalay . Quamrul Hassan Exhibition Hall
Level 1, House 42 . road 27 . Dhanmondi . Dhaka 1209
Hamiduzzaman Khan
b. 1946, Kishoreganj
A visit to the USA as an intern at the New York Sculpture Center in the early eighties exposed Khan to abstract forms and their relationship to public spaces and urban landscapes. On his return he became one of the leading Bangladeshi artists to focus on the integration of art and sculpture in public spaces. He assisted his teacher Abdur Razzaque in the noteworthy ‘Jagrata Chourangi’ sculpture project in Gazipur. Khan graduated from the Government College of Art and Craft and later received his master’s degree from Baroda, India. His works have been widely exhibited and are in significant private and public collections at home and abroad. The Hamiduzzaman Sculpture Park in Kodda, Gazipur, is dedicated to Khan and features an important collection of his outdoor works. Khan taught at the Faculty of Fine Arts, University of Dhaka. He received the Ekushey Padak in 2006.
বেঙ্গল আর্টস প্রোগ্রাম-নিবেদিত বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী আগামী শুক্রবার ৩১ জানুয়ারি বিকেল ৫টায় উদ্বোধন করবেন সম্মানীয় শিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী ও শিল্প-লেখক মোস্তফা জামান।উদ্বোধন অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কাম্য।
উদ্বোধন
শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা
কামরুল হাসান প্রদর্শনশালা, লেভেল ১ , বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, রোড ২৭, ধানমন্ডি, ঢাকা
প্রদর্শনী চলবে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা, রোববার বাদে।
হামিদুজ্জামান খান শিল্পকে জনঘনিষ্ঠ করে তুলতে প্রায় সত্তর বছর ধরে কাজ করছেন। নিরন্তর কর্মপ্রবাহের মধ্য দিয়ে তাঁর সহজ ও স্বচ্ছন্দ দৃষ্টিভঙ্গি প্রকাশিত। পেইন্টিং থেকে ভাস্কর্যে তাঁর যাত্রা বাস্তবের গভীরে প্রোথিত এক শিল্পপ্রয়াস। জ্যামিতিক বিমূর্ততায় আঙ্গিক বা ফর্মের সঙ্গে স্পেস বা স্থান বিভাজন হামিদুজ্জামানের ভাস্কর্যের বৈশিষ্ট্য। তিনি বহিরাঙ্গন ভাস্কর্যে এদেশের একজন পথিকৃৎ শিল্পী। ভাস্কর্য পার্কের ধারণাও এদেশে তিনিই জনপ্রিয় করে তুলেছেন। স্থাপত্য ও ভাস্কর্যের শিল্পভাষার সংশ্লেষের মধ্য দিয়ে তিনি জনপরিসরের এক বিশেষ স্তরে তাঁর শিল্পকে উন্নীত করেছেন।
শিল্প ও জীবন পরিপূরক – এটা হামিদুজ্জামানের দর্শন। তাঁর মনোজগৎ-উৎসারিত পেইন্টিং, ড্রইং, স্কেচ এবং ছোট-বড় ভাস্কর্যে নানা মাধ্যম ও পরিসরের কাজে কাছাকাছি ফর্মের দেখা মেলে। ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক মাধ্যমে তিনি ভিন্ন অর্থ ও নান্দনিক বোধ রচনা করতে সমর্থ। তাঁর কঠিন ধাতব থেকে রূপান্তরিত ভাস্কর্যের আঙ্গিকসমূহ স্থির, ওজনদার। জলরঙে আলো-আঁধারির মাধ্যমে সৃষ্ট আবহের নানা মর্জি ও প্রকাশকে মুনশিয়ানায় রপ্ত করেছেন তিনি। তাঁর পেইন্টিং কালো রঙের সুপরিমিত ও ব্যাপ্তিময় প্রলেপে দীপ্ত।
হামিদুজ্জামানের শিল্পচর্চার উৎস কিশোরগঞ্জের হাওরাঞ্চল, যেখানে জল ও ডাঙার সম্পর্ক ঋতুর মতোই বদলশীল। তাঁর সংবেদনশীল ও সদা সৃজনশীল মন ব্যক্তিগত অভিজ্ঞতাকে শিল্প-নিরীক্ষার মাধ্যমে সামগ্রিকতা দান করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের অভিঘাত অনিবার্যভাবে তাঁকে প্রত্যয়ী করেছে। ইউরোপে শিক্ষানবিশ হিসেবে অভিজ্ঞতা পরবর্তীকালে হামিদুজ্জামানের নিরীক্ষাধর্মিতায় যুক্ত করে আধুনিক অনুষঙ্গ। দীর্ঘদিন শিক্ষকতার মাধ্যমে শিল্পচর্চার গহন-অভিজ্ঞতা নবীন শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে তিনি সদা সচেষ্ট। হামিদুজ্জামানের নিরীক্ষামূলক শিল্পকর্ম দেশে-বিদেশে সমাদৃত। কাজই তাঁর ধ্যান-জ্ঞান। গুণী এই শিল্পীর জন্ম ১৯৪৬ সালে, কিশোরগঞ্জে।
বেঙ্গল আর্টস প্রোগ্রাম-নিবেদিত ‘হামিদুজ্জামান খান’ শিরোনামের প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিককালের নিরীক্ষাধর্মী কাজ উপস্থাপন করা হয়েছে, যা আমাদের চিন্তার খোরাক জোগায়। এই প্রদর্শনী হামিদুজ্জামান খানের নিরলস শিল্পযাত্রা ও পরিণত নান্দনিক ভাষা তুলে ধরতে প্রয়াসী, যা দৃশ্যশিল্পের ভুবনকে নতুন অন্বেষায় ঋদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।

