Gopal Ghose

Bengal Gallery of Fine Arts hosted an exhibition of paintings by Gopal Ghose (1913-1980), a member of the renowned Calcutta group. The exhibition, curated by Sanjoy Kumar Mallik, had been organised in association with Akar Prakar, based in India .

Eminent artist Mustafa Monwar and noted cultural personality Ramendu Majumdar jointly inaugurated the exhibition at 5.30 pm on Friday, 26 September 2014.

Date and Venue : 5.30 pm, Friday, 26 September 2014
Bengal Shilpalaya
House 42, Road 27 (old)
Sheikh Kamal Sarani,
Dhanmondi, Dhaka 1209

The exhibition could have been viewed until 18 October 2014, daily from 12 to 8 pm

Exhibition Press release:সংবাদ বিজ্ঞপ্তি বেঙ্গল শিল্পালয়ে ‘ক্যালকাটা পেইন্টার্স’ গ্রুপের অন্যতম সদস্য গোপাল ঘোষ এর একক চিত্রকলা প্রদর্শনী ঢাকা: ২৪ সেপ্টেম্বর ২০১৪ বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর আয়োজনে আগামী ২৬ সেপ্টেম্বর ২০১৪ থেকে ‘ক্যালকাটা পেইন্টার্স’ গ্রুপের অন্যতম সদস্য গোপাল ঘোষ (১৯১৩-৮০) এর একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। এই আয়োজনের সহযোগী কলকাতার আকার প্রকার গ্যালারি। আগামী শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় বেঙ্গল শিল্পালয়ে (বাড়ী # ২৭৫/এফ, রোড # ২৭ পুরাতন, ধানমন্ডি, ঢাকা) যৌথভাবে তেইশ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ১০৩ টি। প্রদর্শনী আগামী ১৮ অক্টোবর ২০১৪ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। পূজা আর ঈদের কারণে প্রদর্শনী ৪ থেকে ৭ অক্টোবর বন্ধ থাকবে। গোপাল ঘোষের জন্ম ১৯১৩ সালের ৫ ডিসেম্বর কলকাতার শ্যামবাজারে। বাবা সেনাবাহিনীতে থাকায় তাঁর শৈশব এবং কৈশোর কাটে সিমলা, বেনারস ও এলাহাবাদে। ১৯২৭-এর গোড়ার দিকে ছবি আঁকার প্রতি ছেলের আগ্রহ দেখে বাবা তাঁকে জন রাসকিনের এলিমেন্টস অব্ ড্রইং বইটি কিনে দেন। ১৯৩১ সালে গোপাল ঘোষ জয়পুরের মহারাজা স্কুল অব্ আর্ট অ্যান্ড ক্রাফ্টসে শৈলেন্দ্রনাথ দে’র তত্ত্বাবধানে ভর্তি হন এবং ১৯৩৫ সালে চিত্রকলায় ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তীকালে ১৯৩৬ সালে দেবীপ্রসাদ রায় চৌধুরীর অভিভাবকত্বে মাদ্রাজের গভর্নমেন্ট স্কুল অব্ আর্টে ভর্তি হন। চল্লিশের শুরুর দিকে তিনি প্রথমে কলকাতার ইন্ডিয়ান সোসাইটি অব্ ওরিয়েন্টাল আর্ট এবং পরে গভ. স্কুল অব্ আর্টে ১৯৭২ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। শিক্ষক দেবীপ্রসাদ রায় চৌধুরীর অনুপ্রেরণায় গোপাল ঘোষ যে চিত্রভাষা রপ্ত করেছিলেন তার রূপান্তর ঘটে চল্লিশের দশকে। ১৯৪৩ সালের মর্মবিদারক দুর্ভিক্ষের ওপর তাঁর স্কেচ শিল্পানুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ‘ক্যালকাটা গ্রুপ’-এর সঙ্গে যুক্ত হয়ে তিনি আরো প্রাসঙ্গিক চিত্ররীতির দিকে ঝুঁকে পড়েন। পরবর্তীকালে জলরঙে সিদ্ধি অর্জন করেন। নানা অভিজ্ঞতা ও চর্চার মধ্য দিয়ে তাঁর জলরঙশৈলী নতুন মাত্রা অর্জন করে এবং তিনি এক্ষেত্রে হয়ে ওঠেন বৈশিষ্ট্যে উজ্জ্বল। শৈলেন্দ্রনাথ দে, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং দেবীপ্রসাদ রায় চৌধুরীর তত্ত্বাবধানে নিও-বেঙ্গল স্কুল ঘরানায় প্রশিক্ষিত গোপাল ঘোষ জয়পুর কলেজ অব্ আর্ট-এ ভাস্কর্য বিষয়েও অধ্যয়ন করেন। গোপাল ঘোষের শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বর্তমান প্রদর্শনী দিল্লির ন্যাশনাল গ্যালারি অব্ মডার্ন আর্ট, মুম্বাই এবং কলকাতার পর বর্তমানে ঢাকায় সংক্ষিপ্ত আকারে আয়োজিত হচ্ছে। প্রদর্শনীটির পরিকল্পক ড. সঞ্জয় কুমার মল্লিক। …………………………………………………………………………………………………… সম্পাদক/বার্তা সম্পাদক/চীফ রিপোর্টার জনাব উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রচার মাধ্যমে যতেœর সঙ্গে প্রচার এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের প্রচার মাধ্যম থেকে প্রতিবেদক ও আলোকচিত্রী/ক্যামেরা ইউনিট পাঠানোর বিনীত অনুরোধ জানাই। ধন্যবাদান্তে, সারোয়ার জাহান চৌধুরী উর্ধ্বতন ব্যবস্থাপক

Enter your keyword