Anniversary Exhibition 2 ROOTED CREATIVITY

To celebrate its 10th anniversary the Bengal Gallery of Fine Arts had drawn up a year-long programme that included a series of 10 group shows. The second of this series titled, ‘Rooted Creativity-2’ featured works by 10 leading artists. The exhibition will be inaugurated on Tuesday, 18 May 2010, by the eminent educationist, Professor Zillur Rahman Siddiqui, who graced the occasion as Chief Guest. Artist Samarjit Roy Choudhury and cultural personality Asaduzzaman Noor, MP, were present at the inaugural ceremony as Special Guests. Syed Mahbubur Rahman, Deputy Managing Director, BRAC Bank Limited, was be present as the Guest of Honour.

Participants : Samarjit Roy Chowdhury, Abdul Muqtadir, Kalidas Karmakar, Shahid Kabir, Abdus Shakoor Shah, Kazi Ghiyasuddin, Farida Zaman, Mohammad Eunus, Rokeya Sultana, Dhali Al Mamun.

বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দ্বিতীয় প্রদর্শনী সৃজনে ও শেকড়ে-২-এ দশজন শিল্পীর চলিস্নশটি চিত্রকর্মে সমকালীন জীবনের নানাদিক প্রতিফলিত হয়েছে। বছরব্যাপী যে দশটি প্রদর্শনী হবে তন্মধ্যে এটি দ্বিতীয়। এদেশের চিত্রকলা নানা নিরীক্ষার মধ্য দিয়ে কতভাবে যে বৈচিত্র্যসন্ধানী হয়ে উঠছে তা উপলব্ধি করা যায় সৃষ্টিগুচ্ছ প্রত্যক্ষণ করে। সৃষ্টির এই উদ্যানে লক্ষ করা যায় শিল্পীর অনুভূতির তীব্রতা ও চিত্রকরদের সৃষ্টির স্বাতন্ত্র্য। স্ব-স্ব ক্ষেত্রে সমুজ্জ্বল এ দশজন নিজেদের চিত্রশৈলীর মধ্য দিয়ে আলাদা ভুবন নির্মাণ করছেন। আবার একই সঙ্গে তাঁরা বৃহৎ পরিপ্রেক্ষিত নির্মাণ করে দেশের চিত্রকলাকে সমৃদ্ধ করে চলেছেন। কেউ বিমূর্ততার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। কেউ বাংলাদেশের লোককলার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ বা আত্তীকরণ করে জীবন রূপায়ণ করেছেন। কেউ আধাবিমূর্ত প্রকাশকে আশ্রয় করে ধরতে চেয়েছেন বাংলাদেশের হৃদয়-যন্ত্রণাকে। এও হয়ে ওঠে শিল্পীর জন্য এক বড় চ্যালেঞ্জ। সময়ের সংকট ও উত্তাপ কারুর অঙ্গীকারের বোধে তোলে শিল্প-সৃষ্টির জন্য ভেতরমুখী এক তাগিদ। এই যে বহুমুখীন অভিব্যক্তি – এই প্রকাশই বাংলাদেশের চিত্রকলা অঙ্গনকে বৈচিত্র্যসন্ধানী ও প্রাণময় করে তুলেছে। এদেশের চিত্রকলা পরিবর্তন-প্রয়াসী, দুই প্রজন্মের সৃষ্টিগুচ্ছে তা উজ্জ্বল হয়ে ধরা পড়েছে। অভিব্যক্তি ও প্রকাশে এবং জীবন রূপায়ণে শিল্পীদের আবেগ ও অনুভব আমাদের প্রাণিত করে, আমরা উপলব্ধি করি চিত্রকররা সুন্দরকে আবাহনে ও পথনির্মাণে কতোই না জিজ্ঞাসা-উন্মুখ।

Date: 18.05.2010 – 29.05.2010
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword