A Pageant of Forms and Figures

Bengal Gallery of Fine Arts hosted a ten day-long group exhibition titled, ‘A Pageant of Forms and Figures’ featuring the works of 12 artists of Dhaka Art Circle. The show opened on 22 August 2008 at 6 PM at Bengal Shilpalaya. Prof. Nazrul Islam, Chairman, University Grants Commission of Bangladesh, was present as the Chief Guest and inaugurated the exhibition while Mr. Matiur Rahman, Editor of the national daily Prothom Alo, was present as the special guest.

ঢাকা আর্ট সার্কেল চিত্রকরদের একটি সুপরিচিত শিল্পগোষ্ঠী। দীর্ঘ পনেরো বছর ধরে এই গোষ্ঠী এদেশের শিল্প আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। প্রদর্শনী করছে এবং শিল্প-বিষয়ে নানা আলোচনার মধ্যে দিয়ে গোষ্ঠীর সদস্যরা শিল্প আন্দোলনে নবীন মাত্রা সঞ্চার করছেন। আমরা সকলে জানি যে, এদেশে গোষ্ঠীবদ্ধ কোনো কাজ বেশিদিন স্থায়ী হয় না। কিন্তু ঢাকা আর্ট সার্কেল ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। নবীন শিল্পীরা এই গোষ্ঠীতে মিলিত হয়ে প্রাণিতবোধ করছেন, তেমনি প্রবীণ সদস্যরাও নবীনদের নানাভাবে উজ্জীবিত করেছেন। সমপ্রতি এই গোষ্ঠীর প্রদর্শনী নানা দিক থেকে হয়ে ওঠে তাৎপর্যময়। সমাজ ও জীবনের নানা দিক প্রতিফলিত হয় তাদের সৃষ্টিতে। এ গোষ্ঠী এদেশের অগ্রণী চিত্র-সমালোচকদের সম্মানিত করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা মনে করি, এদেশের চারুকলার অঙ্গনকে সঞ্জীবিত করার জন্য এ মহৎ উদ্যোগ। বেঙ্গল গ্যালারি আয়োজিত এই প্রদর্শনীতে এই গোষ্ঠীর সদস্য ১২ জন শিল্পীর নানা ধরনের কাজ আছে। প্রত্যেকের স্বাতন্ত্র্য আছে এবং আলাদা চিত্রভাষা নিয়ে সকলেই বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। বিমূর্ত ও আধা-বিমূর্ত কাজের আধিক্য থাকলেও গোষ্ঠীর যে সামাজিক অঙ্গীকার আছে প্রদর্শনীর অনেকগুলো কাজেই তার যথার্থ প্রতিফলন আছে। এছাড়া নিসর্গকে অবলম্বন করেও অনেকে ছবি অঙ্কন করেছেন। ভেঙেছেন অনেকে মানবদেহের অবয়ব। শিল্পগুণে, মাধুর্যে ও রসে সুষমামণ্ডিত হয়ে উঠেছে এই সব চিত্রগুচ্ছ।

Date: 22.08.2008 – 31.08.2008
Venue: : Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword