চিত্রের দিব্যরথ শীর্ষক চিত্রপ্রদর্শনী
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাহিত্য ও শিল্পের নানা শাখায় সৃজন এবং বিচরণ ছিল। প্রতিটি শাখায় তিনি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছিলেন। অনুরাগ ছিল চিত্রকলার প্রতিও। কাগজের পাশাপাশি ক্যানভাসেও শিল্প সৃজনে ব্যাপৃত ছিলেন তিনি। তাঁর আঁকা চিত্রকর্ম তাঁর সৃষ্টির বহুবিচিত্র উন্মুখতার পাশাপাশি তাঁর যাপনের সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দেয়। সৈয়দ শামসুল হকের আঁকা কিছু চিত্রকর্ম নিয়ে, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত চিত্রের দিব্যরথ শীর্ষক চিত্রপ্রদর্শনী উদ্বোধন করা হবে।
এ আয়োজনে সম্মানিত অতিথি থাকবেন বরেণ্য শিল্পী হাশেম খান।
এ অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কাম্য।
আবুল খায়ের
সভাপতি, বেঙ্গল ফাউন্ডেশন
উদ্বোধনী অনুষ্ঠান :
সন্ধ্যা ৬টা, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮ ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট ডেইলি স্টার ভবন ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
প্রদর্শনী চলবে ৫ এপ্রিল ২০১৮ পর্যন্তপ্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা