বেঙ্গল পরম্পরা সংগীতালয় বার্ষিক সনদ প্রদান
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ২০২৪ সালের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণদের বার্ষিক সনদ প্রদান
আগামী শুক্রবার ২৯ আগস্ট বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ২০২৪ সালের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ ৪৭ জন ছাএ-ছাএীকে বার্ষিক সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী প্রফুল্ল অংশুমান ধ্রুপদ, তোকি ইয়াসার খেয়াল এবং অপূর্ব জ্যোতি দও ও উর্জিত অনুনাদ তবলা বাদন পরিবেশন করবেন।
সংগীতালয়ের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেবেন বিশিষ্ট উচ্চাঙ্গসংগীত শিল্পী ও শিক্ষক পণ্ডিত অসিত কুমার দে।
অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।
২৯ আগস্ট, সন্ধ্যা ৬টা
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি
ঢাকা ১২০৯