Birth Anniversary of Safiuddin Ahmed
আগামী ২৩ জুন ২০১৪ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের বিরানব্বইতম জন্মবার্ষিকী। এই অগ্রণী শিল্পী বাংলাদেশের শিল্প-আন্দোলন ও প্রয়াসকে নানাভাবে সঞ্জীবিত করেছেন।
বেঙ্গল ফাউন্ডেশন সফিউদ্দীন আহমেদের জন্মদিন পালন উপলক্ষে আগামী ২১ জুন বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে একটি স্মারক বক্তৃতার আয়োজন করেছে। এই স্মারক বক্তৃতাটি প্রদান করবেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী।
অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।
– বেঙ্গল ফাউন্ডেশন
সময় ও স্থান
শনিবার, বিকাল ৫টা, ২১ জুন ২০১৪
বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২, সড়ক ২৭
শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা ১২০৯
ফোন : ৮১২৩১১৫, ৯১১৩১১৫, ৮১৯১৪১৯