বদরুদ্দীন উমর স্মরণানুষ্ঠান

বিশিষ্ট চিন্তক, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক বদরুদ্দীন উমরের (১৯৩১-২০২৫) স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে এক স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট অর্থনীতিবিদ এম সাইদুজ্জামান, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ, গবেষক মেঘনা গুহঠাকুরতা, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের এবং অধ্যাপক বদরুদ্দীন উমরের পুত্র সোহেল আব্দুল্লাহ্। সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।

ড. রওনক জাহান
সভাপতি, ট্রাস্টি বোর্ড
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন

বেঙ্গল শিল্পালয়  লেভেল ৭
বাড়ি ৪২  সড়ক ২৭  ধানমন্ডি ঢাকা

Enter your keyword