Subir Chowdhury Curatorial Practice Grant 2018

আবেদনের সময়সীমা: ২০ ডিসেম্বর, ২০১৮
বেঙ্গল আর্টস প্রোগ্রাম বাংলাদেশের সমসাময়িককালের শিল্পসৃজন পরিচর্যা করে। তারই ধারাবাহিকতায় সৃষ্টিশীল, তরুণ ও উদ্যমী কিউরেটরদের সহযোগিতায় সুবীর চৌধুরী কিউরেটোরিয়াল প্র্যাকটিস গ্রান্ট ২০১৮ (Subir Choudhury Practice Grant)-এর প্রবর্তন করা হয়েছে। আর্ট প্রজেক্ট তৈরি ও ধারণাপত্র প্রনয়ণ এবং শিল্পকর্ম উপস্থাপন ও প্রদর্শনে নতুন মাত্রা সঞ্চারের উদ্দেশ্যে উদীয়মান কিউরেটরদের গবেষণালব্ধ, নিরীক্ষামূলক চর্চায় যুক্ত করা এবং পরামর্শ প্রদান এই বৃত্তি প্রবর্তনের অন্যতম লক্ষ্য। আর্ট প্রজেক্ট সংক্রান্ত পরামর্শ প্রদান ছাড়াও বৃত্তিপ্রাপ্ত কিউরেটরদের অর্থ প্রদান করা হবে। বাংলাদেশের সমসাময়িক কিউরেটোরিয়াল চর্চায় একইসাথে কাঠামোগত এবং পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে নতুন ভাষা সৃষ্টিও এই বৃত্তি প্রদানের লক্ষ্য।
বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি প্রয়াত সুবীর চৌধুরী স্মরণে তরুণ ও উদীয়মান শিল্পীদের জন্য ২০১৫ সালে এ-বৃত্তি প্রবর্তন করা হয়। এ বছর শুধুমাত্র কিউরেটরদের এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত জানতে : সুবীর চৌধুরী কিউরেটোরিয়াল প্র্যাকটিস গ্রান্ট ২০১৮

Enter your keyword