সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’

সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। এ পর্যন্ত ৬৭ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করছে।

সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ প্রদান উপলক্ষে এবার দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রথম দিন ২৫শে জুলাই ২০২৫, শুক্রবার, দিনব্যাপী আয়োজন করা হয়েছে কবিতা লেখা বিষয়ক কর্মশালা ‘কবিতার কলাকৌশল’। এতে কবিতা লেখার নানা করণকৌশল সম্পর্কে আলোকপাত করবেন কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ, কবি ও প্রাবন্ধিক তুষার দাশ, কবি ও শিক্ষক সাকিরা পারভীন এবং কবি পিয়াস মজিদ।

দ্বিতীয় দিন ২৬শে জুলাই ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদান করা হবে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলম-এর সম্পাদকম-লীর সভাপতি এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন গানের দল ও কৃষ্ণকলি।
আপনি সবান্ধব আমন্ত্রিত।

অনুষ্ঠান
২৫ জুলাই ২০২৫, শুক্রবার
সকাল ১১টা থেকে দিনব্যাপী কবিতা লেখার কর্মশালা ‘কবিতার কলাকৌশল’ (শুধু নিবন্ধিতদের জন্য)

২৬ জুলাই ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ প্রদান এবং গানের দল ও কৃষ্ণকলি-এর সংগীত পরিবেশন।

বেঙ্গল শিল্পালয়, লেভেল ১, কামরুল হাসান প্রদর্শনশালা
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword