মুনেম ওয়াসিফের একক প্রদর্শনী ‘ক্রমশ ‘ এর বই প্রকাশনা ও প্রদর্শনী নিয়ে আলোচনা
বেঙ্গল আর্টস প্রোগ্রাম নিবেদিত মুনেম ওয়াসিফের একক প্রদর্শনী ‘ক্রমশ ‘ উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্টান আগামী ২৩ মে শুক্রবার সন্ধ্যা ৬টায়। বই প্রকাশনা ও প্রদর্শনী নিয়ে আলোচনায় আপনাকে সবান্ধব আমন্ত্রণ।
আলোচক
মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি
তানজিম ওয়াহাব, পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
পারসান সানজানা সাজিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক কর্মী
শুক্রবার, সন্ধ্যা ৬টা
২৩ মে ২০২৫
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা
‘ক্রমশ’ বইটি প্রকাশ করেছে নোকতা প্রকাশনী। বইতে সামিয়া খাতুন, রুপালি গুপ্ত ও প্রসাদ শেট্টি, তানজিম ওয়াহাব এবং নাতাশা জিনওয়ালার লেখা রয়েছে। তাঁদের ভাবনা ও বিশ্লেষণে উঠে এসেছে ফটোগ্রাফি, সাহিত্য, স্থাপত্য এবং নগরজীবনকে ঘিরে দক্ষিণ এশিয়ার শিল্পচর্চার নানান দিক।