বেঙ্গল পরম্পরা সংগীতালয়

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এই প্রতিষ্ঠানে উদয় ভাওয়ালকর (ধ্রুপদ), পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত কুশল দাস (সেতার),পণ্ডিত উল্লাস কশলকর (খেয়াল), পণ্ডিত সুরেশ তলওয়ালকরসহ (তবলা) অন্যান্য বিশিষ্ট সংগীত-শিক্ষক নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষাদান করবেন।

সংগীত প্রতিভা, মৌলিক জ্ঞান, শিক্ষাগ্রহণে আগ্রহ ও অঙ্গীকার, অগ্রগতি, দায়িত্বজ্ঞান এবং শাস্ত্রীয়সংগীতে বুনিয়াদি শিক্ষা আছে এমন শিক্ষার্থীদের ধ্রুপদ, খেয়াল, সরোদ, সেতার ও তবলা বিভাগে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে ভর্তির উদ্দেশ্যে বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে নিবন্ধনের মাধ্যমে ভর্তি করা হবে। সংগীতালয় ঢাকার এয়ারপোর্ট রোডে অবস্থিত। এখানে বিনামূল্যে শিক্ষাদান করা হয়। আসনসংখ্যা সীমিত।

নিবন্ধিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে তিন মাসমেয়াদি সাধারণ বৃত্তির আওতায় বিনামূল্যে শিক্ষাদান, দুপুরের খাবার এবং ক্লাসশেষে সুবিধাজনক স্থানে গাড়িতে পৌঁছে দেওয়া হবে। তিন মাস পর শিক্ষাগ্রহণে অগ্রগতি সন্তোষজনক হলে আবাসনসহ পূর্ণাঙ্গ বৃত্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থী বাছাই দুই ধাপে ছাত্রছাত্রী বাছাই করা হবে

 প্রাথমিক বাছাই :
গুরুদের সামনাসামনি অডিশনে অংশগ্রহণ করতে হলে সরোদ, সেতার, খেয়াল, ধ্রুপদ, তবলা বিষয়ে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে হবে। নিম্নলিখিত তিনটি পদ্ধতির মধ্যে যে-কোনো একটি অবলম্বন করে প্রাথমিক বাছাইয়ের জন্য বিবেচিত হওয়া সম্ভব –

রেকর্ডিং জমা দিয়ে
সেতার/ সরোদ/ তবলায় শাস্ত্রীয়সংগীত  পরিবেশন বা  খেয়াল/ ধ্রুপদ পরিবেশন সম্বলিত ৫ মিনিটের রেকর্ডিং youtubeএ আপলোড করে লিংক [email protected] ঠিকানায় মেইল করুন। মেইলের সাবজেক্ট লাইনে এবং বডিতে অবশ্যই আবেদনকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর ও প্রার্থিত বিষয় উল্লেখ করতে হবে।

অথবা
ফাইল wetransfer- এ আপলোড করে পাঠাতে পারেন।
Upload a 5-minute video of your musical performance in the classical genre – Khayal or Dhrupad in the vocal category, and Sitar/ Sarod/ Tabla in the instrumental category – in youtube and send the link to [email protected] or send video file via ‘wetransfer’

অথবা
সেতার/ সরোদ/ তবলায় শাস্ত্রীয়সংগীত পরিবেশন বা  খেয়াল/ ধ্রুপদ পরিবেশন সম্বলিত রেকর্ডিংয়ের DVD বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২/এ, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা – এই ঠিকানায় নিজে উপস্থিত হয়ে অথবা কুরিয়ারযোগে পাঠিয়ে দিন। সেক্ষেত্রে ডিভিডির খামের ওপর নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর ও প্রার্থিত বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। জমা দেওয়ার সময় যাঁর কাছে জমা দিচ্ছেন তাঁর নাম ও ফোন নম্বর জেনে নিয়ে ০১৬১০ ৪৪৬৬১১ নম্বরে ফোন করে অফিসকে অবশ্যই জানিয়ে দিন। প্রাথমিক বাছাইয়ের জন্য রেকর্ডিং জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৫। রেকর্ডিং ফেরতযোগ্য নয়।

অথবা
সরাসরি উপস্থিত হয়ে গান বা বাজনা শুনিয়ে
শাস্ত্রীয়সংগীতে প্রাথমিক  বাছাই পরীক্ষায় সরাসরি উপস্থিত হতে চাইলে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে ০১৬১০ ৪৪৬৬১১ নম্বরে ফোন করে নিজের নাম ও প্রার্থিত বিষয় নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সবাইকে উপস্থিত হতে হবে। যন্ত্রবাদনকারীদের নিজের যন্ত্র সঙ্গে আনতে হবে। তানপুরা, তবলা, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করবেন আয়োজক।

প্রাথমিক বাছাইয়ের সময়সূচি
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর      বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত
শুক্রবার ১৮ সেপ্টেম্বর          সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
স্থান : বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২/এ, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা

উল্লিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধিতরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারেন। প্রার্থীকে উপস্থিত হওয়ার সময় ফোনে জানিয়ে দেওয়া হবে।

 ২। চূড়ান্ত বাছাই
রেকর্ডিং জমা দিয়ে অথবা ১৭-১৮ সেপ্টেম্বর সরাসরি শাস্ত্রীয়সংগীত পরিবেশন করে প্রাথমিক বাছাইয়ে যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের দ্বিতীয় ধাপে ঢাকায় এসে গুরুদের সামনে অডিশনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। দ্বিতীয় ধাপে অডিশনের তারিখ ও সময় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের ফোন ও ইমেইলযোগে জানিয়ে দেওয়া হবে।

৩। চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হলে শিক্ষার্থীকে সংগীতালয়ে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থী বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের নিয়ম অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ, খাবার গ্রহণ এবং গাড়িতে সীমিত যাতায়াতের সুযোগ পাবেন। সংগীতালয়ের নিয়ম ভঙ্গ করলে ছাত্রছাত্রীদের ভর্তি বাতিল করা হবে।

৪। শিক্ষার্থী বাছাইয়ের বিষয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যোগাযোগ –
[email protected]
সালাউদ্দিন তুষার – ০১৬১০ ৪৪৬৬১১

Enter your keyword