পরাণ ভরি দাও । গানের আসর
নতুন বছরের আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বিভিন্ন স্বাদের বাংলা গান নিয়ে আমাদের এবারের বর্ষবরণ আয়োজন। ২৮ ও ২৯ চৈত্র ১৪২৫ (১১-১২ এপ্রিল ২০১৯) প্রতিদিন সন্ধ্যা ৭টায় বেঙ্গল শিল্পালয়ের নিচতলায়।
আপনার সবান্ধব উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
– বেঙ্গল ফাউন্ডেশন
বৃহস্পতিবার ২৮ চৈত্র . ১১ এপ্রিল
রবীন্দ্রনাথের গান ও পুরনো বাংলা গান
ইফ্ফাত আরা দেওয়ান
শুক্রবার ২৯ চৈত্র . ১২ এপ্রিল
নতুন ধারার আয়োজনে বাংলা গান
নবনীতা চৌধুরী ও লাবিক কামাল গৌরব
বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২ সড়ক ১৬ শেখ কামাল সরণি ধানমণ্ডি ঢাকা ১২০৯
প্রতিদিন সন্ধ্যা ৭টা
* ছোট হাত ব্যাগ ছাড়া ব্যাক্প্যাক বা বড় ব্যাগ সঙ্গে থাকলে তা ব্যাগ-জমা কাউন্টারে রেখে ভেতরে ঢুকতে হবে। মোবাইল ফোন, চাবি ও মানিব্যাগ নিজের সঙ্গে রাখতে পারবেন।
* মিডিয়াকর্মীরা অনুগ্রহ করে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখবেন।
* প্রফেশনাল ক্যামেরা নিয়ে ঢোকা যাবে, তবে অনুষ্ঠান চলাকালে ফ্ল্যাশ ব্যবহার করা যাবে না।