তিনটি অডিও সিডির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান

20 – 21 March 2019

২০ ও ২১ মার্চ ছায়ানট মিলনায়তনে আয়োজিত হচ্ছে তিনটি অডিও সিডির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।
প্রথম দিন বুধবার লাইসা আহমদ লিসার কণ্ঠে অতুলপ্রসাদের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মুরশিদ। পরদিন বৃহস্পতিবার সুস্মিতা দেবনাথ শুচি ও মোহিত খানের কণ্ঠে নজরুলসংগীতের যৌথ অ্যালবাম এবং শুক্লা পাল সেতুর রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট শিল্পী খায়রুল আনাম শাকিল ও মিতা হক ।
অ্যালবাম প্রকাশ ও সংগীতানুষ্ঠানে আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।

– বেঙ্গল ফাউন্ডেশন

প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মি.

বুধবার ২০ মার্চ
লাইসা আহমদ লিসা
অতুলপ্রসাদ সেনের গানের অ্যালবাম ‘কে গো গাহিলে’
অতিথি : গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মুরশিদ

বৃহস্পতিবার ২১ মার্চ
শুক্লা পাল সেতু
রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘কাছে যবে ছিল’
সুস্মিতা দেবনাথ শুচি ও মোহিত খান

নজরুলসংগীতের যৌথ অ্যালবাম ‘নয়নের সেই সাধ’
অতিথি : শিল্পী মিতা হক ও খায়রুল আনাম শাকিল

ছায়ানট মিলনায়তন
বাড়ি ৭২, সড়ক ১৫/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা ১২০৯
যোগাযোগ : ০১৭১১৮১৭৭৪৯, ৫৫০২৯৩২৪

Enter your keyword