ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, ২০১৪

বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ‘নবীন চলচ্চিত্র নির্মাতা’ প্রকল্পে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত ১৪ জন নবীন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ‘বেঙ্গল সিনেমা ক্যাফে’। এ উপলক্ষে চিত্রনাট্য দ্বিতীয় বাছাইয়ে নির্বাচিত ১৪ জন নবীন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে গত ১৪ মে, ধানমন্ডিস্থ বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক প্রাক-কর্মশালা প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালক নূরুল আলম আতিক সবাইকে এ কর্মশালার লক্ষ্য ও আয়োজন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদানের পাশাপাশি কর্মশালার বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন।

দ্বিতীয় পর্বে নির্বাচিত চলচ্চিত্র নির্মাতা :
ক্রমিক চলচ্চিত্রের নাম চলচ্চিত্র নির্মাতা
১ নোনা পানি সৈয়দা নিগার বানু
২ ধুলোর দিনে ফেরা আ. কা. রেজা গালিব
৩ ইতি পলাশ আদনান কবির
৪ ইসমাইলের মা রতন কুমার পাল
৫ চুমুক মোল্লা সাগর
৬ অপেক্ষা আশুতোষ সূজন
৭ প্রতিমা উপাখ্যান শাহীনুর আলম শাহীন
৮ ক্র্যাশ ইমতিয়াজ পাভেল
৯ ভালোবাসা প্রীতিলতা আজিজ টিপু
১০ নক্ষত্রের পতন রাজিব আশরাফ
১১ ঢাকা ড্রিম প্রসুন রহমান
১২ ভূমিপুত্র সালেকিন বিন লিয়াকত

পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র :
১ মাই লং রোড টু স্কুল হুমায়রা বিলকিস
২ রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ তথা বাংলাদেশ আনোয়ার চৌধুরী

২৩ মে, শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মশালা সপ্তাহের প্রত্যেক শুক্র ও শনিবার বিকেল ৩.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে খিলক্ষেত, সিভিল এভিয়েশনে অবস্থিত ‘বেঙ্গল সেন্টার’-এ। এ কর্মশালায় নবীন চলচ্চিত্র নির্মাতারা-চিত্রনাট্য রচনার প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি, ডিজিটাল চলচ্চিত্র নির্মাণসংশ্লিষ্ট নানা বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে ধারণা লাভ করবেন। পাশাপাশি তাঁদের জন্য প্রয়োজনীয় কোর্স ম্যাটেরিয়ালস ছাড়াও থাকবে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী ।

কর্মশালা চলাকালীন প্রত্যেক অংশগ্রহণকারী সর্বশেষ ধাপের চিত্রনাট্য বাছাইয়ের লক্ষ্যে নিজের চিত্রনাট্যটির সর্বশেষ খসড়া জমা প্রদান করবেন। ১১ জুলাই, ২০১৪ কর্মশালা শেষে পিচিং সেশনের জন্য নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নবীন চলচ্চিত্র নির্মাতা নির্বাচন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ Ñ ‘পিচিং সেশন’, যেখানে নির্মাতারা তাঁদের চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করবেন। সবশেষে, চূড়ান্ত চিত্রনাট্য বাছাই ও পিচিং সেশনে প্রকল্প উপস্থাপনে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম প্রকল্পের আওতায় চলচ্চিত্র নির্মাণের জন্য নবীন চলচ্চিত্র নির্মাতা বাছাই করা হবে।

প্রকল্প সমন্বয়ক

Enter your keyword