গানই জগৎ
সুধী
বিষ্ণুপুর ঘরানার প্রবীণ সুরসাধক পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণসন্ধ্যার আয়োজন করা হয়েছে আগামী ২২ আগস্ট ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টায়।
পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা নিয়ে ‘গানই জগৎ’ ভিডিও প্রদর্শন করা হবে। স্মৃতিচারণ করবেন ড. ফকির শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি সংগীত মহাবিদ্যালয়। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের বিদ্যার্থী দিব্যময় দেশ ধ্রুপদ এবং সিঞ্চনা আচার্য্য সূহা খেয়াল পরিবেশন করবেন।
অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ।
সন্ধ্যা ৬টা, ২২ আগস্ট ২০২৬, শনিবার
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২
সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯
আমাদের সৌভাগ্য হয়েছিল ২০০৯ ও ২০১৬ সালে বিষ্ণুপুর ঘরানার সংগীতাচার্য পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে (১৯২৭-২০২৬) কাছে পাওয়ার। দুবারই তিনি বেঙ্গল শিল্পালয়ে সংগীত পরিবেশন করেন। তাঁর গাওয়া রাগ পুরিয়া কল্যাণ এবং জয়জয়ন্তীর সংকলন ‘Twilight Ragas’ নামে অ্যালবামে প্রকাশিত হয়। ১৪ মার্চ ২০১৬ সালে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক করুণাময় গোস্বামী (১৯৪৩-২০১৭)। অন্যদের মধ্যে সেদিন উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সুবীর নন্দী (১৯৫৩-২০১৯) এবং নজরুলসংগীত শিল্পী ও সংগঠক সাদিয়া আফরিন মল্লিক। সংগীতাচার্য পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে তাঁর কিছু কথা ও গান নিয়ে সাজানো হয়েছে ‘গানই জগৎ’ ভিডিওচিত্রটি।