কালি ও কলম তরুন কবি ও লেখক পুরস্কার ২০১৫
বাংলাদেশের তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিশীল এবং সাহিত্যের বিকাশ ও সৃজন উদ্যোগকে দীপিত করার লক্ষ্যে মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম ২০১৫ সালে পাঁচটি বিভাগে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিজয়ী প্রত্যেককে পুরস্কারস্বরূপ এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
১। কবিতা
২। ছোটগল্প ও উপন্যাস
৩। প্রবন্ধ, গবেষণা ও নাটক
৪। মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ গ্রন্থ
৫। শিশু-কিশোরদের জন্য রচিত কবিতা, গল্প ও উপন্যাস
পুরস্কারের জন্যে ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশি কবি ও লেখকদের রচিত গ্রন্থ বিবেচিত হবে। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। গ্রন্থ প্রকাশকালে লেখকের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। আগামী ২২ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে কালি ও কলম দফতরে (বেঙ্গল সেন্টার, প্লট ২, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, খিলক্ষেত, ঢাকা ১২২৯) ছয় কপি বই জমা দিতে হবে। সেই সঙ্গে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, বইটি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্যে উপস্থাপন করা হচ্ছে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের অনুলিপি পাঠাতে হবে।
পুরস্কারের জন্যে উপস্থাপিত হয়নি এমন বই, পূর্বে এই পুরস্কারপ্রাপ্ত লেখকের রচিত গ্রন্থ এবং পুরস্কারের যে-কোনো পর্যায়ে বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির রচিত গ্রন্থ পুরস্কারের জন্যে বিবেচিত হবে না। পুরস্কার প্রদানের পর যদি অবগত হওয়া যায় যে, পুরস্কারপ্রাপ্ত কোনো বই অন্য কোনো বইয়ের হুবহু অথবা আংশিক প্রতিরূপ, সেক্ষেত্রে পুরস্কার প্রত্যাহারের অধিকার সংরক্ষিত থাকবে।
যোগাযোগ . ০১৭২৬২০৬৭৩৪ . ০১৫৫২১০০৩৫০
[email protected]
লগ অন করুন
www.kaliokalam.com