কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত স্মারক বক্তৃতা

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আবুল হাসনাত। তিনি ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। সাহিত্যের পরিচর্যার পাশাপাশি এদেশের প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল বিস্তৃত। লেখালেখি ও সম্পাদনার পাশাপাশি ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়বোধ থেকেই আবুল হাসনাতের পঠন-পাঠন, লেখালেখিতে চিত্রকলার নানা বিষয় উঠে এসেছে।
আবুল হাসনাতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কালি ও কলম আয়োজন করেছে ‘আবুল হাসনাত স্মারক বক্তৃতা’। এতে ‘আমাদের সমকালীন দৃশ্যকলার যাত্রাপথ : উপনিবেশ জাতিভাবনা বিশ্বায়ন সমীকরণ-প্রয়াস’ বিষয়ে মূল বক্তব্য প্রদান করবেন অধ্যাপক আবুল মনসুর। প্রারম্ভিক বক্তব্য রাখবেন শিল্পী বীরেন সোম। আগামী ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছে এই বক্তৃতা-অনুষ্ঠান।
আপনি সবান্ধব আমন্ত্রিত।

শুক্রবার, সন্ধ্যা ৬টা
১৮ জুলাই ২০২৫
বেঙ্গল শিল্পালয় লেভেল ৭
বাড়ি ৪২ সড়ক ২৭ ধানমণ্ডি ঢাকা

Enter your keyword