একক তবলা বাদন

বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের প্রাক্তন ছাত্র এবং ফারুকাবাদ ঘরানার প্রতিশ্রুতিশীল তবলা শিল্পী মীর নাকিবুল ইসলামের একক তবলা বাদন আয়োজন করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার।
অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার
সন্ধ্যা সাড়ে ৬টা

লেভেল ৩, বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি, ঢাকা

মীর নাকিবুল ইসলাম তবলার বিশিষ্ট পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের শিষ্য। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় ঢাকায় পণ্ডিত অশোক পালের কাছে। পরবর্তীতে ঢাকায় ভারতীয় হাই কমিশনে পণ্ডিত গোপাল মিশ্র এবং বেঙ্গল পম্পরা সংগীতালয়ে পণ্ডিত সুরেশ তলওয়ালকারের তালিমে তিনি সমৃদ্ধ হন। শাস্ত্রীয় সংগীতে কণ্ঠে, যন্ত্রে ও নৃত্যে সফল সংগতের পাশাপাশি জ্যাজ, মাকাম, চেম্বার মিউজিকসহ সমকালীন নানা ধারার পরীক্ষামূলক মিউজিক উপস্থাপন করে তিনি প্রশংসিত হয়েছেন। নিউইয়র্ক প্রবাসী মীর নাকিবুল ইসলাম পেশায় একজন ডাটা সায়েনটিস্ট। তিনি নিউ ইয়র্কে ‘NYC Tabla’ সংগীতচর্চা কেন্দ্রসহ ‘Brooklyn Raga Massive’ ও ‘Global Groove Project’-এর মত জনপ্রিয় আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।

Enter your keyword