
পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাংলাভাষী পাঠকের কাছে বাংলায় ই-বুক পৌঁছে দেয়ার প্রয়াস বেঙ্গল ই-বই (Bengal E-boi); বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড এর উদ্যোগে এ কার্যক্রমের যাত্রা শুরু হয় ২০১৫ সালে । বাংলা ভাষার মানসম্মত সাহিত্যর্কম সবার সামনে তুলে ধরার উদ্দেশে ২০১২ সালে যাত্রা শুরু করে বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড । বাংলার পাশাপাশি দক্ষিণ এশিয়ার লেখকদের ইংরেজি সাহিত্যও প্রকাশিত হয় সৃজণশীল এই প্রকাশনা সংস্থা থেকে । ই-বুকের ক্ষেত্রেও এই কার্র্যক্রম অব্যাহত থাকবে।
প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে আমাদের বই পড়ার অভ্যাসে । বই কিংবা অন্যান্য প্রকাশণা এখন কেবল কাগজেই সীমাবদ্ধ নেই । কম্পিউটার, স্মার্টফোন, ট্যাব ইত্যাদি প্রযুক্তির উত্থানে ই-বুকের ব্যবহারও বাড়ছে আমাদের দৈনন্দিন জীবনে । ই বইয়ের চাহিদাও তাই দিন দিন বেড়েই চলছে । এ চাহিদা পূরণের লক্ষ্যে ই-বুকের এক বিশাল সংগ্রহ নিয়ে বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড কাজ করে যাচ্ছে । বর্তমানে ই-বুকের অনলাইন স্টোরটি পরিচালনার পাশাপাশি আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ চালু করেছি। শীঘ্রই ডেক্সটপ ক্লায়েন্ট সফটওয়্যারও চালু করা হবে।