নিউইয়র্কে বেঙ্গল পাবলিকেশন্সের বই নিয়ে মেলা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল পাবলিকেশনসের প্রকাশনা নিয়ে ক্ষুদে মেলা। মেলাটির আয়োজক ছিল মুক্তধারা। মেলা চলাকালীন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্কে বসবাসরত অভিবাসী বাঙালি লেখক-পাঠকের ভিড় ছিল লক্ষণীয়। মেলায় উপস্থিত ছিলেন বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক এবং কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত। দর্শনার্থীরা বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময়ও করেন।

উল্লেখ্য, এ ক্ষুদে মেলার কিছুদিন আগেই সমাপ্ত হয় মুক্তধারা আয়োজিত ‘নিউইয়র্ক বইমেলা ২০১৭’।

Enter your keyword