কণ্ঠ ও যন্ত্রসংগীতে ভর্তির আহ্বান
বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে যাত্রা শুরু করে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এই প্রতিষ্ঠানের প্রধান গুরু পণ্ডিত উল্লাস কশলকর। এছাড়াও প্রশিক্ষণ দিয়ে থাকেন পণ্ডিত সুরেশ তালওয়ালকার (তবলা), পণ্ডিত কুশল দাস (সেতার), পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ) এবং পণ্ডিত উদয় ভাওয়ালকার (ধ্রুপদ)।
৭ থেকে ৩০ বছর বয়সী শাস্ত্রীয়সংগীতে মৌলিক শিক্ষা আছে এমন শিক্ষার্থীরা খেয়াল, ধ্রুপদ, সেতার, সরোদ ও তবলাবাদন পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষায় সংগীতপ্রতিভা, শিক্ষাগ্রহণে আগ্রহ ও অঙ্গীকারের ওপর জোর দিয়ে শিক্ষার্থী বাছাই করা হবে। সংগীতালয়ে বিনামূল্যে শিক্ষাদান করা হয়। আসন সংখ্যা সীমিত।
আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৭ এর মধ্যে www.bengalfoundation.org/bps-reg.php লিংকে
ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করুন অথবা
+৮৮০ ১৮৪৪০৫ ০৫৭৪ নম্বরে ফোন করে নিবন্ধনের নিয়মাবলি জেনে নিন।
নিবন্ধনের পর পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।