জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চিত্রকর্মশালা
বেঙ্গল ফাউন্ডেশন আর্টস প্রোগ্রামের উদ্যোগে আগামী ০৫ নভেম্বর শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে এক চিত্রকর্মশালা আয়োজিত হয়। কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী কনক চাঁপা চাকমা। দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে পেইন্টিংয়ের উপকরণ হিসেবে তাঁদের বিনামূল্যে অ্যাক্রিলিক ও তেলরং প্রদান করা হয়।