চলি একসাথে
শনিবার ১৭ মার্চ, ২০১৮ শিশু দিবস উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে থাকছে বিশেষ আয়োজন ‘চলি একসাথে’। এই অনুষ্ঠানে থাকছে ব্যাপটিস্ট মিশন স্কুলের দৃষ্টি জয়ী শিশুদের গান, সুরের ধারার পরিবেশনায় সুবিধাবঞ্চিত শিশুদের গান এবং বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিবেশনায় পুতুল নাচ।
সময় : ১৭ মার্চ ২০১৮ , সন্ধ্যা ৬ টায়।
স্থান : বেঙ্গল বই, ১/৩, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা।